সুনামগঞ্জ , মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ , ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তাহিরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা 'সাক্ষরতায় সমৃদ্ধি' সুনামগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় বেতন জটে বিপাকে শিক্ষক-কর্মচারীরা ১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি আগস্টে সড়কে মৃত্যু ৪৮১, প্রতিদিন ১৫ জনের বেশি কোটি টাকা রাজস্ব দিয়েও মাছ ধরতে পারছেন না মৎস্যজীবীরা যানজট ঠেকাতে সুনামগঞ্জে পৌরসভার বড় অভিযান জামালগঞ্জে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ হাওর সুরক্ষায় জেলা প্রশাসনের কিউআর কোডের নতুন উদ্যোগ বৃক্ষরোপণে অনিয়মের অভিযোগ, দায়সারা কর্মসূচিতে সরকারের টাকা গচ্চা বৃক্ষমেলায় সবুজের সমারোহ বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন জ্বালানি তেলের বাজারে নতুন নীতিমালা, সুযোগ পাবে বেসরকারি প্রতিষ্ঠান মায়ের স্নেহের স্মৃতি মনে করে কান্নায় ভেঙে পড়লেন মুকুল ‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা ‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রকল্পের সমাপনী সভা

  • আপলোড সময় : ১৯-০৮-২০২৬ ১২:৩২:৪৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৮-২০২৬ ১২:৩২:৪৩ পূর্বাহ্ন
আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রকল্পের সমাপনী সভা
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ সদর উপজেলায় এডুকেশন অ্যাবাভ অল-এর অর্থায়নে এবং ব্র্যাকের বাস্তবায়নে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ব্র্যাকের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর মোহাম্মদ শাহ আলম। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা সমাজসেবা অফিসার মো. আবুল হাসান এবং জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তার প্রতিনিধি জুনায়েদ আহমদ জনি। এসডিপি প্রোগ্রামের জেলা ব্যবস্থাপক মো. মাজহারুল হকের উপস্থাপনায় এ অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচি ম্যানেজার, অপারেশন্স জেরিন তাসনিম। এছাড়াও বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক আকরাম উদ্দিন। এ সময় ব্র্যাকের অফিসার মো. রবিউল আওয়াল ও মাহফুজুর রহমানসহ উদ্যোক্তা, এনজিওকর্মী, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, স্থানীয় ক্ষুদ্রঋণদাতা প্রতিষ্ঠানের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী, প্রকল্পের ক্লায়েন্ট ও ব্র্যাকের বিভিন্ন কর্মসূচির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা প্রকল্পের বিভিন্ন কার্যক্রম, অর্জন এবং তরুণ উদ্যোক্তাদের আর্থিক সক্ষমতা বৃদ্ধিতে এর ভূমিকা নিয়ে আলোচনা করেন। পাশাপাশি প্রকল্পের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভবিষ্যতে তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে আরও কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে সদর উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন বলেন, আমার চাকরিজীবনে অনেকবার ব্র্যাকের বিভিন্ন কর্মসূচিতে উপস্থিত হওয়ার সুযোগ হয়েছে। তাদের কার্যক্রম অত্যন্ত ভালো ও প্রশংসনীয়। তিনি বলেন, এই প্রশিক্ষণে অংশ নিয়ে যেসব উদ্যোক্তা ব্যবসা শুরু করেছেন, তাদের ব্যবসায় মনোযোগী হয়ে স্বাবলম্বী হওয়ার জন্য আন্তরিকভাবে চেষ্টা করতে হবে। প্রশিক্ষণলব্ধ জ্ঞান ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ব্যবসাকে এগিয়ে নিতে হবে। তিনি আরও বলেন, প্রশিক্ষণপ্রাপ্ত উদ্যোক্তাদের সফলতা দেশের অর্থনীতিকে সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তরুণ উদ্যোক্তারা সফলভাবে ব্যবসা পরিচালনা করতে পারলে একদিকে যেমন তারা নিজেরা স্বাবলম্বী হবেন, অন্যদিকে কর্মসংস্থান সৃষ্টি ও স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক অবদান রাখবেন।।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি

১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি