সুনামগঞ্জ , মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ , ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তাহিরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা 'সাক্ষরতায় সমৃদ্ধি' সুনামগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় বেতন জটে বিপাকে শিক্ষক-কর্মচারীরা ১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি আগস্টে সড়কে মৃত্যু ৪৮১, প্রতিদিন ১৫ জনের বেশি কোটি টাকা রাজস্ব দিয়েও মাছ ধরতে পারছেন না মৎস্যজীবীরা যানজট ঠেকাতে সুনামগঞ্জে পৌরসভার বড় অভিযান জামালগঞ্জে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ হাওর সুরক্ষায় জেলা প্রশাসনের কিউআর কোডের নতুন উদ্যোগ বৃক্ষরোপণে অনিয়মের অভিযোগ, দায়সারা কর্মসূচিতে সরকারের টাকা গচ্চা বৃক্ষমেলায় সবুজের সমারোহ বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন জ্বালানি তেলের বাজারে নতুন নীতিমালা, সুযোগ পাবে বেসরকারি প্রতিষ্ঠান মায়ের স্নেহের স্মৃতি মনে করে কান্নায় ভেঙে পড়লেন মুকুল ‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা ‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

ইউএনও’র সঙ্গে শান্তিগঞ্জ প্রেসক্লাবের মতবিনিময়

  • আপলোড সময় : ১৯-০৮-২০২৬ ১২:২৭:২৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৮-২০২৬ ১২:২৭:২৫ পূর্বাহ্ন
ইউএনও’র সঙ্গে শান্তিগঞ্জ প্রেসক্লাবের মতবিনিময়
শান্তিগঞ্জ প্রতিনিধি :: শান্তিগঞ্জের উন্নয়ন, সম্ভাবনার নতুন দুয়ার এবং জনকল্যাণের পথচলায় গণমাধ্যমের ভূমিকা আরও দৃঢ় করার প্রত্যয়ে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিল্লোল চাকমার সঙ্গে মতবিনিময় করেছেন শান্তিগঞ্জ প্রেসক্লাবের সদস্যবৃন্দ। মঙ্গলবার বিকেল ৫টায় ইউএনও হিল্লোল চাকমার আহ্বানে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আলোচনার টেবিলে উঠে আসে শান্তিগঞ্জের শিক্ষা, যোগাযোগ, উন্নয়ন ও জনস্বার্থের নানা বিষয়। নতুন দায়িত্বে আসা ইউএনও হিল্লোল চাকমা উপজেলার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে সাংবাদিকসহ সমাজের সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, শান্তিগঞ্জের শিক্ষা, যোগাযোগসহ বিভিন্ন খাতের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করতে চান। একটি সমৃদ্ধ, সুন্দর ও জনবান্ধব উপজেলা গড়ে তুলতে প্রশাসন ও গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতা গুরুত্বপূর্ণ। মানুষের কথা মানুষের কাছে এবং প্রশাসনের উদ্যোগ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে গণমাধ্যম কার্যকর ভূমিকা রাখতে পারে। মতবিনিময় সভায় শান্তিগঞ্জ প্রেসক্লাবের উপদেষ্টা কাজী জমিরুল ইসলাম মমতাজ, সভাপতি সোহেল তালুকদার, সিনিয়র সহ-সভাপতি এম এম ইলিয়াছ আলী, সাধারণ সম্পাদক হোসাইন আহমদ, সাংগঠনিক সম্পাদক ইয়াকুব শাহরিয়ার, কোষাধ্যক্ষ নোহান আরেফিন নেওয়াজ, দপ্তর সম্পাদক জামিউল ইসলাম তুরান, প্রচার সম্পাদক আলাল হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আবদুর রহমান জামী, কার্যনির্বাহী সদস্য কুহিনূর রহমান নাহিদ এবং সদস্য সোলায়মান আহমদ কামরান ও তোফায়েল আহমদ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভাটি ছিল সৌহার্দ্য, প্রত্যাশা ও সম্ভাবনার এক আন্তরিক মিলনমেলা। নতুন প্রশাসনিক নেতৃত্বের হাত ধরে শান্তিগঞ্জের উন্নয়নের পথ আরও প্রশস্ত হবে - এমন প্রত্যাশাই ব্যক্ত করেন উপস্থিত সাংবাদিকরা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি

১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি