মউশিকের ফল প্রকাশে স্বস্তিতে শত শত শিক্ষক
- আপলোড সময় : ১৯-০৮-২০২৬ ১২:২১:৫৪ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৯-০৮-২০২৬ ১২:২১:৫৪ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সুনামগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের পরিচালিত মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের (মউশিক) ২০২৬ সেশনের চূড়ান্ত বাছাই পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। জেলা প্রশাসনের সময়োপযোগী ও কার্যকর হস্তক্ষেপে দ্রুত এই ফল প্রকাশ হওয়ায় স্বস্তি এসেছে শিক্ষকদের মাঝে।
মঙ্গলবার (১৮ আগস্ট) সুনামগঞ্জ জেলা মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের পক্ষ থেকে জেলা প্রশাসককে এক লিখিত স্মারকপত্রের মাধ্যমে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়। সংগঠনের জেলা সভাপতি নূর হোসেন আজিজ ও সাধারণ সম্পাদক নিয়াকত আলী এতে যৌথভাবে স্বাক্ষর করেন।
সংগঠন সূত্রে জানা যায়, চূড়ান্ত পরীক্ষা স¤পন্ন হলেও দীর্ঘদিন ধরে ফলাফল প্রকাশ না হওয়ায় জেলার শত শত পরীক্ষার্থী ও সম্ভাব্য শিক্ষকরা গভীর হতাশায় দিন কাটাচ্ছিলেন। প্রশাসনিক জটিলতায় ফল ঝুলে থাকায় তাদের পেশাগত অনিশ্চয়তা দেখা দেয়। এই পরিস্থিতিতে উদ্ভূত সমস্যা সমাধানের লক্ষ্যে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের একটি প্রতিনিধি দল গত ১৮ আগস্ট সুনামগঞ্জের জেলা প্রশাসকের সাথে সরাসরি সাক্ষাৎ করেন এবং স্মারকপত্র দিয়ে দ্রুত ফল প্রকাশের জোর দাবি জানান।
শিক্ষক প্রতিনিধিদের যুক্তিসঙ্গত দাবি ও গুরুত্ব উপলব্ধি করে জেলা প্রশাসক বিষয়টি তাৎক্ষণিকভাবে আমলে নেন। তিনি ইসলামিক ফাউন্ডেশনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট দপ্তরের সাথে যোগাযোগ করে দ্রুত ফল চূড়ান্ত করার প্রয়োজনীয় নির্দেশনা দেন। জেলা প্রশাসকের এই ইতিবাচক ও প্রশাসনিক তৎপরতার পরপরই চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়।
ফলাফল ঘোষণার পর মঙ্গলবার শিক্ষক কল্যাণ পরিষদের অর্ধশত শিক্ষক জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হন। এই সময় মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের সভাপতি নূর হোসেন আজিজ বলেন, ইসলামিক ফাউন্ডেশনের এই নিয়োগ ও পরীক্ষার ফল ঝুলে থাকায় সুনামগঞ্জের শত শত শিক্ষক পরীক্ষার্থী চরম মানসিক চাপ ও অনিশ্চয়তায় দিন কাটাচ্ছিলেন। আমাদের আবেদনের প্রেক্ষিতে জেলা প্রশাসক মহোদয় যেভাবে বিষয়টি গুরুত্ব দিয়ে দ্রুত নি®পত্তির ব্যবস্থা করেছেন, তা অত্যন্ত প্রশংসনীয়। তাঁর এই সময়োপযোগী ও আন্তরিক পদক্ষেপে প্রার্থীরা দীর্ঘ প্রতীক্ষার হাত থেকে রক্ষা পেয়েছেন। আমরা জেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আশা করি শিক্ষা ও সমাজসেবামূলক উদ্যোগে তাঁদের এই জনবান্ধব সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ