সুনামগঞ্জ , মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ , ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তাহিরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা 'সাক্ষরতায় সমৃদ্ধি' সুনামগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় বেতন জটে বিপাকে শিক্ষক-কর্মচারীরা ১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি আগস্টে সড়কে মৃত্যু ৪৮১, প্রতিদিন ১৫ জনের বেশি কোটি টাকা রাজস্ব দিয়েও মাছ ধরতে পারছেন না মৎস্যজীবীরা যানজট ঠেকাতে সুনামগঞ্জে পৌরসভার বড় অভিযান জামালগঞ্জে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ হাওর সুরক্ষায় জেলা প্রশাসনের কিউআর কোডের নতুন উদ্যোগ বৃক্ষরোপণে অনিয়মের অভিযোগ, দায়সারা কর্মসূচিতে সরকারের টাকা গচ্চা বৃক্ষমেলায় সবুজের সমারোহ বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন জ্বালানি তেলের বাজারে নতুন নীতিমালা, সুযোগ পাবে বেসরকারি প্রতিষ্ঠান মায়ের স্নেহের স্মৃতি মনে করে কান্নায় ভেঙে পড়লেন মুকুল ‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা ‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অনাবাদি জমিতে আউশ ধান চাষে সাফল্য, বাড়তি আয়ের আশা কৃষকদের

  • আপলোড সময় : ১৮-০৮-২০২৬ ১০:০৯:৪৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৮-২০২৬ ১০:০৯:৪৫ পূর্বাহ্ন
অনাবাদি জমিতে আউশ ধান চাষে সাফল্য, বাড়তি আয়ের আশা কৃষকদের
বিশেষ প্রতিনিধি :: হাওরাঞ্চল সুনামগঞ্জে বর্ষার সময়ে কৃষকদের অনেকটা অলস সময় কাটে। আমন ধান কাটার পর দীর্ঘ সময় অনাবাদি পড়ে থাকে অনেক জমি। এবার সেই জমিতেই আউশ ধানের চাষ করে বাড়তি আয়ের স্বপ্ন দেখছেন শান্তিগঞ্জ উপজেলার ধনপুর গ্রামের কৃষকরা। মাঠজুড়ে সবুজ ধানের সমারোহে বদলে গেছে দীর্ঘদিনের অনাবাদি জমির চিত্র। শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাক ইউনিয়নের ধনপুর গ্রামের বিস্তীর্ণ কৃষিজমি অগ্রহায়ণে আমন ধান কাটার পর বছরের দীর্ঘ সময় পতিত পড়ে থাকত। এবার বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) সুনামগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের পরামর্শ ও এলএসটিডি প্রকল্পের অর্থায়নে সেখানে পরীক্ষামূলকভাবে আউশ ধানের চাষ করা হয়েছে। প্রায় ৩০ থেকে ৩৫ বিঘা জমিতে তিনটি উন্নত জাতের আউশ ধানের আবাদ করেছেন কৃষকরা। ধনপুর গ্রামে কৃষক আজাদ মিয়া বলেন, আমন ধান কাটার পর বর্ষার সময়ে তাদের অলস সময় কাটে। জমিও পড়ে থাকে। এবার আউশ ধান চাষ করায় সেই সময়টা কাজে লাগছে। পাশাপাশি ফলন ভালো হলে বাড়তি আয় হবে। ধানের বর্তমান অবস্থা ভালো হওয়ায় আগামী বছর আরও বেশি জমিতে আউশ চাষ করার পরিকল্পনা রয়েছে তার। কৃষক ফরিদ মিয়া বলেন, বর্ষায় চারদিকে পানি থাকায় এ সময়ে অন্য ফসলও করা যায় না। ফলে কৃষকদের অনেকটা অলস সময় কাটাতে হয়। এবার কয়েকজন মিলে আউশ ধান চাষ করায় সেই সময়টাও কাজে লাগছে। আমনের পাশাপাশি আরেকটি ফসল ঘরে তুলতে পারলে আয় বাড়বে এবং কৃষকদের আর্থিক অবস্থারও উন্নতি হবে বলে আশা করছেন তিনি। ব্রি সুনামগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের প্রধান ও ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. রেজওয়ান ভূঁইয়া বলেন, ধনপুরের জমি তুলনামূলক উঁচু হওয়ায় আমন ধান কাটার পর দীর্ঘ সময় পতিত থাকত। তাই এলএসটিডি প্রকল্পের আওতায় কৃষকদের বীজ, সার ও প্রয়োজনীয় কারিগরি সহায়তা দিয়ে প্রায় ৩০ বিঘা জমিতে তিনটি উন্নত জাতের আউশ ধানের চাষ করা হয়েছে। অতিরিক্ত এ ফসল কৃষকদের আয় বাড়ানোর পাশাপাশি বোরো মৌসুমের ক্ষতিও কিছুটা পুষিয়ে নিতে সহায়তা করবে। আউশ কাটার পর একই জমিতে সরিষাসহ অন্যান্য ফসল চাষের সুযোগও থাকবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি

১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি