সুনামগঞ্জ , মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ , ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় বেতন জটে বিপাকে শিক্ষক-কর্মচারীরা ১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি আগস্টে সড়কে মৃত্যু ৪৮১, প্রতিদিন ১৫ জনের বেশি কোটি টাকা রাজস্ব দিয়েও মাছ ধরতে পারছেন না মৎস্যজীবীরা যানজট ঠেকাতে সুনামগঞ্জে পৌরসভার বড় অভিযান জামালগঞ্জে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ হাওর সুরক্ষায় জেলা প্রশাসনের কিউআর কোডের নতুন উদ্যোগ বৃক্ষরোপণে অনিয়মের অভিযোগ, দায়সারা কর্মসূচিতে সরকারের টাকা গচ্চা বৃক্ষমেলায় সবুজের সমারোহ বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন জ্বালানি তেলের বাজারে নতুন নীতিমালা, সুযোগ পাবে বেসরকারি প্রতিষ্ঠান মায়ের স্নেহের স্মৃতি মনে করে কান্নায় ভেঙে পড়লেন মুকুল ‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা ‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী

বিশ্বম্ভরপুরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

  • আপলোড সময় : ১৮-০৮-২০২৬ ১০:০৮:৫৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৮-২০২৬ ১০:০৮:৫৮ পূর্বাহ্ন
বিশ্বম্ভরপুরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার :: বিশ্বম্ভরপুর উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে ১৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ জুয়েল মিয়া (৪১) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। রোববার (১৬ আগস্ট) বিকেলে উপজেলার সলুকাবাদ ইউনিয়নের রামপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে সোমবার (১৭ আগস্ট) সকালে তাকে পুলিশ পাহারায় আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার জুয়েল মিয়া উপজেলার সলুকাবাদ ইউনিয়নের জিনারপুর গ্রামের ইব্রাহিম মিয়ার ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, সুনামগঞ্জের পুলিশ সুপারের নির্দেশনায় বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন মিয়ার নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় থানার উপপরিদর্শক (এসআই) সনজয় সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে রামপুর গ্রামের মাইন উদ্দিনের মুদি দোকানের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে জুয়েল মিয়াকে আটক করেন। পরে তার দেহ তল্লাশি করে ১৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৫৪ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে সোমবার সকালে পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি

১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি