সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ , ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪ জামালগঞ্জে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ অধ্যাপক ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস সরলতার ভুবনে সজ্জন মানুষ সার পাচারে জড়িত ডিলাররা ধরা-ছোঁয়ার বাইরে নিষিদ্ধ জালে বিপন্ন দেশি মাছ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা নৃত্যম নৃত্যালয়ের নৃত্য কর্মশালা সম্পন্ন বাউল সম্রাটকে স্মরণ করলো সুনামকণ্ঠ সাহিত্য পরিষদ দিরাই প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, অসহায়দের মধ্যে খাবার বিতরণ

সিলেট-সুনামগঞ্জ-মোহনগঞ্জ রেলপথ নির্মাণের দাবিতে স্মারকলিপি

  • আপলোড সময় : ১৭-০৮-২০২৬ ০৯:১১:২২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৮-২০২৬ ০৯:২৮:৫০ পূর্বাহ্ন
সিলেট-সুনামগঞ্জ-মোহনগঞ্জ রেলপথ নির্মাণের দাবিতে স্মারকলিপি
স্টাফ রিপোর্টার ::
সিলেট-সুনামগঞ্জ-মোহনগঞ্জ পর্যন্ত রেলপথ নির্মাণ ও সম্প্রসারণের দাবিতে রেলপথ মন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে সিলেট-সুনামগঞ্জ-মোহনগঞ্জ রেলপথ বাস্তবায়ন সংগ্রাম পরিষদ। গত বৃহস্পতিবার বিকেলে সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুনের কাছে স্মারকলিপিটি হস্তান্তর করেন সংগঠনের নেতারা। সংগ্রাম পরিষদের আহ্বায়ক তারেক আল মঈনের নেতৃত্বে ১৫ সদস্যের প্রতিনিধি দল জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ করে স্মারকলিপি দেয়। জেলা প্রশাসক গুরুত্বের সঙ্গে স্মারকলিপিটি গ্রহণ করে শিগগিরই রেলপথ মন্ত্রীর কাছে তা পাঠানোর আশ্বাস দেন। এ সময় জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন বলেন, সিলেট-সুনামগঞ্জ-মোহনগঞ্জ পর্যন্ত রেলপথ নির্মাণ ও সম্প্রসারণের দাবি যৌক্তিক। সুনামগঞ্জের পর্যটনশিল্পের বিকাশ, কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং কম সময়ে, কম খরচে ও নিরাপদ যাতায়াতের জন্য এ রেলপথ নির্মাণ জরুরি। এতে সরকারের রাজস্ব আয়ও বাড়বে বলে তিনি উল্লেখ করেন। সংগ্রাম পরিষদের নেতারা বলেন, সিলেট-সুনামগঞ্জ-মোহনগঞ্জ রেলপথ নির্মাণ করা হলে বৃহত্তর সিলেট ও হাওরাঞ্চলের যোগাযোগব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসবে। একই সঙ্গে সুনামগঞ্জের ধান, মাছসহ বিভিন্ন কৃষিপণ্য স্বল্প খরচে দেশের বিভিন্ন স্থানে পরিবহন করা সম্ভব হবে। এতে কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পাওয়ার সুযোগ বাড়বে এবং ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে। স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, টাঙ্গুয়ার হাওর, টেকেরঘাটের চুনাপাথর খনি, শহীদ সিরাজ লেক, শিমুল বাগান ও বারিক টিলাসহ বিভিন্ন পর্যটনকেন্দ্রে প্রতিবছর পর্যটকেরা আসেন। রেল যোগাযোগ চালু হলে এসব পর্যটনকেন্দ্রে মানুষের যাতায়াত সহজ হবে এবং পর্যটনশিল্পের ব্যাপক বিকাশের পাশাপাশি সরকারের রাজস্ব আয়ও বাড়বে। সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ জানান, ১৯৫৬ সালে নির্মিত প্রায় ৩৫ কিলোমিটার সিলেট-ছাতক রেললাইন থাকলেও দীর্ঘদিন ধরে রেল যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন। ফলে সুনামগঞ্জ জেলার মানুষ রেলসেবার সুবিধা থেকে প্রায় বঞ্চিত। স্মারকলিপি প্রদানকালে প্রতিনিধি দলে আরও ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমেদ, প্রধান পৃষ্ঠপোষক আশিক চৌধুরী, উপদেষ্টা ও জনতা ব্যাংকের জিএম আব্দুল ওয়াদুদ, সদস্যসচিব আবাব মিয়া, মোস্তফা নূর, যুগ্ম আহ্বায়ক আনোয়ার চৌধুরী, আমিনুজ্জামান চৌধুরী হুমায়ুন, অ্যাডভোকেট কাজী সেবা, সাদিকুর রহমান, রিয়াজউদ্দিন, অলক রায় ও আবু সাঈদসহ অন্য নেতারা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি

আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি