সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ , ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪ জামালগঞ্জে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ অধ্যাপক ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস সরলতার ভুবনে সজ্জন মানুষ সার পাচারে জড়িত ডিলাররা ধরা-ছোঁয়ার বাইরে নিষিদ্ধ জালে বিপন্ন দেশি মাছ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা নৃত্যম নৃত্যালয়ের নৃত্য কর্মশালা সম্পন্ন বাউল সম্রাটকে স্মরণ করলো সুনামকণ্ঠ সাহিত্য পরিষদ দিরাই প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, অসহায়দের মধ্যে খাবার বিতরণ ভ্যাপসা গরমে চরম দুর্ভোগ, ব্যাহত ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন কার্যক্রম

তারেক রহমানের নেতৃত্বেই বাংলাদেশ নিরাপদ : এমপি কয়ছর আহমেদ

  • আপলোড সময় : ১৭-০৮-২০২৬ ০৯:০৯:৩৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৮-২০২৬ ০৯:৩০:১১ পূর্বাহ্ন
তারেক রহমানের নেতৃত্বেই বাংলাদেশ নিরাপদ : এমপি কয়ছর আহমেদ
শান্তিগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ বলেছেন, প্রধানমন্ত্রী জননেতা তারেক রহমানের নেতৃত্বেই বাংলাদেশ নিরাপদ। তার নেতৃত্বে আগামী ২-৩ বছরের মধ্যেই দেশের প্রতিটি সেক্টরে ব্যাপক উন্নয়ন সাধিত হবে। এ লক্ষ্যে সরকার ইতোমধ্যে রূপরেখা প্রণয়ন করে কাজ শুরু করেছে। রবিবার (১৬ আগস্ট) বেলা ২টায় শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা মা ও শিশু কল্যাণ কেন্দ্রে হতদরিদ্র মানুষের মধ্যে বিনামূল্যে ওষুধ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দরগাপাশা ইউনিয়ন পরিষদের উন্নয়ন সহায়তা তহবিলের আওতায় ২০২৫-২০২৬ অর্থবছরের বরাদ্দ থেকে ১ লাখ ৩০ হাজার টাকা ব্যয়ে হতদরিদ্র মানুষের জন্য বিভিন্ন ধরনের প্রয়োজনীয় ওষুধ সরবরাহের লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কয়ছর আহমেদ বলেন, বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো চলতি অর্থবছরে বিশাল বাজেট ঘোষণা করেছে সরকার। বাজেটে অন্যান্য খাতের পাশাপাশি স্বাস্থ্যখাতে গুরুত্ব দেওয়া হয়েছে। আমরা বিশ্বাস করি, উন্নয়নের সুফল পেতে হলে সবার আগে জনগণকে সুস্থ থাকতে হবে। সেই বিষয়টি বিবেচনায় রেখেই স্বাস্থ্যখাতকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, দেশের প্রতিটি উপজেলা হাসপাতালকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করা হচ্ছে। পাশাপাশি প্রতিটি ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০ শয্যাবিশিষ্ট হাসপাতালে রূপান্তরের উদ্যোগ নেওয়া হবে। দরগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সুফি মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব রওশন খান সাগর। এ সময় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. কামাল উদ্দিন, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলি উল্লাহ, জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম, দরগাপাশা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন, ইউপি সদস্য ললিত মোহন দাস, মো. মাসুক আলী, কুটি মিয়া চৌধুরী, মো. সুমন মিয়া, মো. গোলাম কিবরিয়া, মো. আবুল হাসান, লোভা রানী দাশ, মোছা. সুহেনা বেগম, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর মুহাম্মদ হুমায়ূন কবিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। পরে দরগাপাশা ইউনিয়ন পরিষদের বাস্তবায়নে পরিচালিত ইলেকট্রিক হাউজ ওয়্যারিং কোর্সের প্রশিক্ষণ কর্মশালা পরিদর্শন করেন সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী