সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ , ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যাদুকাটা নদীতে ‘খাস কালেকশনের’ নামে বেপরোয়া চাঁদাবাজি বিদ্যালয়ে ঢুকে প্রধান শিক্ষককে গালিগালাজ-হেনস্তা দুর্গাপূজায় ২৪ ঘণ্টা মনিটরিং, টানা পাঁচ দিনের ছুটি ৯ মাসে ৯৩১ কোটি টাকার মাদক-চোরাচালান জব্দ আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত ডায়রিয়া-চর্মরোগে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি চলন্ত নৌযান থেকে বিআইডব্লিউটিএ’র নামে টোল-ট্যাক্স আদায় করা যাবে না : অতিরিক্ত পরিচালক জেলার ৪৪৪ মণ্ডপে হবে দুর্গাপূজা, থাকবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ৮ দফা দাবিতে নিকাহ রেজিস্ট্রারদের স্মারকলিপি প্রদান শান্তিগঞ্জে চার লেনের কাজ ফের শুরু সিলেট-সুনামগঞ্জ-মোহনগঞ্জ রেলপথ বাস্তবায়নের দাবি ‎জামালগঞ্জে অতিরিক্ত টোল আদায় নিয়ে ক্রাশার মিল মালিক ও নৌযান শ্রমিকদের সঙ্গে প্রশাসনের সভা শান্তিগঞ্জে বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল সব সরকারি দপ্তরের ওয়েব পোর্টালে শতভাগ তথ্য হালনাগাদের আহ্বান জামায়াতকে বিশ্বাস করলে বিএনপি ভুল করবে : ফজলুর রহমান চালু হচ্ছে ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস সেন্টার হাওরাঞ্চলে শিক্ষার সংকট ও সম্ভাবনা শীর্ষক সেমিনার নৈরাজ্য-সন্ত্রাসের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল বিশ্ব পর্যটন দিবস পালিত বিআইডব্লিউটিএ’র নামে অতিরিক্ত টোল আদায় বন্ধের দাবি

জেলা প্রশাসকের সঙ্গে জন্মাষ্টমী উদযাপন পরিষদ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

  • আপলোড সময় : ১৭-০৮-২০২৬ ০৮:৫৮:৩৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৮-২০২৬ ০৮:৫৮:৩৫ পূর্বাহ্ন
জেলা প্রশাসকের সঙ্গে জন্মাষ্টমী উদযাপন পরিষদ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
স্টাফ রিপোর্টার :: জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদ, সুনামগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ। এ সময় তারা জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। রবিবার দুপুরে বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি পরিমল তালুকদার, সাধারণ স¤পাদক কুশল রাজ পাল ও যুগ্ম সাধারণ স¤পাদক অমর চক্রবর্তীর নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দ জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে এ সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তারা জেলা প্রশাসকের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সংগঠনের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করেন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক স¤পাদক শিবু পোদ্দার, সদস্য চন্দন কুমার দাসসহ অন্যান্য নেতৃবৃন্দ। জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান সংগঠনের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বলেন, বাংলাদেশের অন্যান্য জেলার মধ্যে সুনামগঞ্জ সম্প্রীতির একটি অনন্য নিদর্শন। এ জেলার বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে দীর্ঘদিনের যে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের বন্ধন রয়েছে, তা অটুট থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরও বলেন, বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদের যেকোনো কার্যক্রমে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
যাদুকাটা নদীতে ‘খাস কালেকশনের’ নামে বেপরোয়া চাঁদাবাজি

যাদুকাটা নদীতে ‘খাস কালেকশনের’ নামে বেপরোয়া চাঁদাবাজি