জেলা প্রশাসকের সঙ্গে জন্মাষ্টমী উদযাপন পরিষদ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- আপলোড সময় : ১৭-০৮-২০২৬ ০৮:৫৮:৩৫ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৭-০৮-২০২৬ ০৮:৫৮:৩৫ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদ, সুনামগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ। এ সময় তারা জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
রবিবার দুপুরে বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি পরিমল তালুকদার, সাধারণ স¤পাদক কুশল রাজ পাল ও যুগ্ম সাধারণ স¤পাদক অমর চক্রবর্তীর নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দ জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে এ সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে তারা জেলা প্রশাসকের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সংগঠনের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করেন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক স¤পাদক শিবু পোদ্দার, সদস্য চন্দন কুমার দাসসহ অন্যান্য নেতৃবৃন্দ।
জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান সংগঠনের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বলেন, বাংলাদেশের অন্যান্য জেলার মধ্যে সুনামগঞ্জ সম্প্রীতির একটি অনন্য নিদর্শন। এ জেলার বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে দীর্ঘদিনের যে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের বন্ধন রয়েছে, তা অটুট থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদের যেকোনো কার্যক্রমে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ