সুনামগঞ্জ , রবিবার, ১৬ অগাস্ট ২০২৬ , ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আবারও হাসপাতালে ঢুকে নারী কর্মীকে পেটালো বখাটে সত্যশব্দের অনন্য পরিবেশনা, ছয় ঋতু এক রবিরাগ রমেন্দ্র ভট্টাচার্য্য নাট্যাঙ্গনের আলোকিত ব্যক্তিত্ব তাহিরপুরে সড়কের দুই স্থানে ভাঙন, ঝুঁকি নিয়ে চলাচল শারীরিক প্রতিবন্ধকতা জয় করে গোল্ডেন এ প্লাস অর্জন খালেদা জিয়ার জন্মদিনে দেশজুড়ে বিএনপির দোয়া মাহফিল আজ ১০ মাদ্রাসার দাখিল ফলাফলে বিপর্যয়, কোনো প্রতিষ্ঠানেই জিপিএ-৫ নেই হাওরের জনপদ থেকে এবার মন্ত্রিসভায় প্রতিনিধি চান মানুষ অধ্যাপক ড. মৃদুলকান্তি চক্রবর্তীর মৃত্যুবার্ষিকী আজ বিদ্যুৎ ভোগান্তি কাটবে কবে? সুনামগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ড: ‘ঝুঁকিপূর্ণ’ দাবি করে মোহাম্মদপুরের প্রস্তাবিত ভোটকেন্দ্র বাতিলের আবেদন “যে তার সন্তানদের মেরে ফেলে সে বাবা না, তার ফাঁসি হোক” মার্চে শুরু, মে-তে চূড়ায়, বজ্রপাতে সবচেয়ে ঝুঁকিতে হাওরাঞ্চল শাল্লায় যুবলীগ নেতা অরিন্দম চৌধুরী গ্রেপ্তার দিরাইয়ে সেলাই মেশিন বিতরণ দিনে বিদ্যুতের ঘাটতি ৩ হাজার মেগাওয়াটেরও বেশি, রাতে পরিস্থিতি আরও খারাপ শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত দুই সন্তানকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে নিখোঁজের নাটক সাজান বাবা ‎সাংবাদিক বায়েজীদের পিতৃবিয়োগে সুনামকন্ঠ পরিবারের শোক দোয়ারাবাজারের ডালিয়া কমিউনিটি ক্লিনিকে ৮ বছরেও পায়নি বিদ্যুৎ সংযোগ

দোয়ারাবাজারে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

  • আপলোড সময় : ১৬-০৮-২০২৬ ০৯:৫২:১৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৮-২০২৬ ০৯:৫৫:২১ পূর্বাহ্ন
দোয়ারাবাজারে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা
দোয়ারাবাজার প্রতিনিধি ::
কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আল মদিনা একাডেমি। ১৫ আগস্ট (শনিবার) দোয়ারাবাজার উপজেলাধীন নরসিংপুর ইউনিয়নে প্রতিষ্ঠিত, নরসিংপুর ইউনিয়নে একমাত্র এ-প্লাস অর্জনকারী প্রতিষ্ঠান আল মদিনা একাডেমি এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সম্মানে আয়োজিত সংবর্ধনা একাডেমি ক্যা¤পাসে শনিবার দুপুরে অনুষ্ঠিত হয়। একাডেমির রেক্টর রফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দোয়ারা শিক্ষা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও হাজী কনু মিয়া স্কুল এন্ড কলেজের প্রিন্সপাল রফিজ আলী এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দোয়ারা শিক্ষা ফাউন্ডেশনের সদস্য সচিব অ্যাডভোকেট সিরাজুল ইসলাম। অনুষ্ঠানে একাডেমির পৃষ্ঠপোষক, আয়ারল্যান্ড প্রবাসি, শিক্ষানুরাগী মো. আব্দুল হকের পক্ষ লিখিত বক্তব্য পাঠ করেন সহকারী শিক্ষক হোসেন মিয়া। অনুষ্ঠানে বক্তব্য রাখেন দোয়ারা শিক্ষা ফাউন্ডেশনের পরিচালক আতাউর রহমান, ব্যাংক কর্মকর্তা আলাউর রহমান আলাল, কিশোর কণ্ঠ পাঠক ফোরাম দোয়ারাবাজার উপজেলা শাখার প্রধান উপদেষ্টা আব্দুল্লাহ আল মারুফ, একাডেমিক ইনচার্জ গোলাম সামদানি সুমন, ট্রেজারার ইয়াকুব আল হাসান প্রমুখ। একাডেমির সহকারী শিক্ষক জাকিদুল ইসলাম ও ইমরান হোসেনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত আয়োজনে মহাগ্রন্থ আল কুরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী আব্দুল মোহাইমিন। গান পরিবেশন করেন সানজিদা রহমান ও আব্দুল্লাহ মোহাম্মদ মাহদি, আবৃত্তি করেন মায়মুনা আক্তার। সংবর্ধিত কৃতি শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন গিলমান আহমেদ নাবিল, শিক্ষার্থীদের পক্ষে মাইশা রউফ প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠান বাস্তবায়নে আয়ারল্যান্ড প্রবাসী মো. আব্দুল হক, সাবেক শিক্ষার্থী সানোয়ার হোসেন ও সাবেক শিক্ষার্থী মাহবুবুল হক শামীম বিশেষ অবদান রাখায় তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়। অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট, উপহার সামগ্রী এবং একমাত্র এ-প্লাস প্রাপ্ত শিক্ষার্থী মাহজুবা রহমান সামিয়াকে পুরস্কার হিসেবে নগদ পাঁচ হাজার টাকা প্রদান করা হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সত্যশব্দের অনন্য পরিবেশনা, ছয় ঋতু এক রবিরাগ

সত্যশব্দের অনন্য পরিবেশনা, ছয় ঋতু এক রবিরাগ