আজ ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
- আপলোড সময় : ১৫-০৮-২০২৬ ০৭:০১:৪৮ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৫-০৮-২০২৬ ০৭:০১:৪৮ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য আজ শনিবার সুনামগঞ্জ শহরসহ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগের আওতাধীন সব এলাকায় আট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
শুক্রবার বিউবো, সুনামগঞ্জের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৩৩/১১ কেভি জিআইএস সাব-স্টেশনের ৩৩ কেভি ইনকামিং সোর্স লাইনের আন্ডারগ্রাউন্ড ক্যাবলের জরুরি মেরামত ও সংরক্ষণ কাজ করা হবে। এ কারণে ১৫ আগস্ট সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।
বিউবো কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে মেরামতকাজ শেষ করে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা করা হবে। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে কাজে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। বিউবো’র সুনামগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ