সুনামগঞ্জ , মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ , ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় বেতন জটে বিপাকে শিক্ষক-কর্মচারীরা ১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি আগস্টে সড়কে মৃত্যু ৪৮১, প্রতিদিন ১৫ জনের বেশি কোটি টাকা রাজস্ব দিয়েও মাছ ধরতে পারছেন না মৎস্যজীবীরা যানজট ঠেকাতে সুনামগঞ্জে পৌরসভার বড় অভিযান জামালগঞ্জে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ হাওর সুরক্ষায় জেলা প্রশাসনের কিউআর কোডের নতুন উদ্যোগ বৃক্ষরোপণে অনিয়মের অভিযোগ, দায়সারা কর্মসূচিতে সরকারের টাকা গচ্চা বৃক্ষমেলায় সবুজের সমারোহ বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন জ্বালানি তেলের বাজারে নতুন নীতিমালা, সুযোগ পাবে বেসরকারি প্রতিষ্ঠান মায়ের স্নেহের স্মৃতি মনে করে কান্নায় ভেঙে পড়লেন মুকুল ‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা ‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী

ছাতকে আ.লীগ নেতা লোকমান আহমদ গ্রেপ্তার

  • আপলোড সময় : ১৫-০৮-২০২৬ ০৭:০০:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৮-২০২৬ ০৭:০০:২৮ পূর্বাহ্ন
ছাতকে আ.লীগ নেতা লোকমান আহমদ গ্রেপ্তার
ছাতক প্রতিনিধি :: ছাতকে আওয়ামী লীগ নেতা ও সাবেক উপজেলা যুবলীগের সদস্য লোকমান আহমদকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ভোররাতে উপজেলার নোয়ারাই ইউনিয়নের বাতিরকান্দি গ্রামের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার লোকমান আহমদ বাতিরকান্দি গ্রামের মৃত সৈয়দ আহমদের ছেলে। তিনি বাতিরকান্দি-পাটিভাগ সমবায় সমিতির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন। পুলিশ সূত্রে জানা গেছে, ১৫ আগস্টকে কেন্দ্র করে এলাকায় শান্তি-শৃঙ্খলা বিনষ্ট ও নাশকতার আশঙ্কায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। বিদ্যুৎ সংকটের বিষয়ে মানববন্ধনের আড়ালে নাশকতার পরিকল্পনা করা হচ্ছে - এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিদ্যুতের বিষয়ে মানববন্ধন করে নাশকতার পাঁয়তারা করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে তাকে ভোররাতে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে নাশকতার অভিযোগে মামলা করা হয়েছে। পুলিশ জানায়, লোকমান আহমদকে ১৫১ ধারায় গ্রেপ্তার দেখিয়ে সুনামগঞ্জের আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি

১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি