সুনামগঞ্জ , বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ , ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎জামালগঞ্জে অতিরিক্ত টোল আদায় নিয়ে ক্রাশার মিল মালিক ও নৌযান শ্রমিকদের সঙ্গে প্রশাসনের সভা শান্তিগঞ্জে বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল সব সরকারি দপ্তরের ওয়েব পোর্টালে শতভাগ তথ্য হালনাগাদের আহ্বান জামায়াতকে বিশ্বাস করলে বিএনপি ভুল করবে : ফজলুর রহমান চালু হচ্ছে ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস সেন্টার হাওরাঞ্চলে শিক্ষার সংকট ও সম্ভাবনা শীর্ষক সেমিনার নৈরাজ্য-সন্ত্রাসের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল বিশ্ব পর্যটন দিবস পালিত বিআইডব্লিউটিএ’র নামে অতিরিক্ত টোল আদায় বন্ধের দাবি ‎বেলার মামলা নিয়ে কক্সবাজারের উন্নয়ন নিয়ে উদ্বেগে সরকার: মীর শাহে আলম ভেরিফিকেশনের নামে ফ্যাসিবাদী আমলের অপকর্ম পরিত্যাগ করুন : জামায়াত আমির আশঙ্কাজনক হারে বেড়েছে সিজার, বেসরকারি ক্লিনিকে ৮২ শতাংশের বেশি, ১৯ মাসে ৫ হাজার ৬২৪ সিজার জামালগঞ্জে ৪টি স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত দোয়ারাবাজারে চলছে টিলা কেটে মাটি বিক্রি সুপারিশ পেয়েও চাকরি নেই ১২০ জনের, ডিসি’র বাসভবনের সামনে নিয়োগবঞ্চিতদের বিক্ষোভ অসহায় ২০ নারীর হাতে কর্মসংস্থানের উপকরণ তুলে দিল বসুন্ধরা শুভসংঘ ভূমধ্যসাগর থেকে এক সপ্তাহে ১৬০ বাংলাদেশি উদ্ধার এক কলসি পানির জন্য পাড়ি দিতে হয় এক কিলোমিটার পথ দুই ড্রেজারে মনাই নদীর বালু লুট, ভাঙনের হুমকিতে বসতবাড়ি, বোরো জমি

ভারতীয় জিরা-ফুচকাসহ আটক ২, কাভার্ডভ্যান জব্দ

  • আপলোড সময় : ১৫-০৮-২০২৬ ০৬:৫৯:০৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৮-২০২৬ ০৬:৫৯:০৬ পূর্বাহ্ন
ভারতীয় জিরা-ফুচকাসহ আটক ২, কাভার্ডভ্যান জব্দ
স্টাফ রিপোর্টার :: বিশ্বম্ভরপুরে অবৈধভাবে ভারত থেকে আনা বিপুল পরিমাণ জিরা ও ফুচকাসহ দুই চোরাকারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় চোরাচালানে ব্যবহৃত একটি কাভার্ডভ্যানও জব্দ করা হয়। জব্দ করা মালামাল ও কাভার্ডভ্যানের আনুমানিক মূল্য ২২ লাখ টাকা। শুক্রবার (১৪ আগস্ট) ভোরে বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ বাজার এলাকার প্রধান সড়কে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন মুন্সীগঞ্জ জেলার মুন্সীগঞ্জ থানার দক্ষিণ চর্মচোরা গ্রামের বিল্লাল খানের ছেলে মো. সজীব হোসেন (২৪) এবং ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার ধলেশ্বর গ্রামের মণির হোসেনের ছেলে বিল্লাল মিয়া (৩০)। ডিবি পুলিশ সূত্রে জানা যায়, জেলা গোয়েন্দা শাখার এসআই মো. সাব্বির হাসানের নেতৃত্বে পুলিশ সদস্য মণির হোসেন ও ইমরান হোসেনসহ একটি দল পলাশ বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় ভারত থেকে অবৈধভাবে আনা পণ্যের একটি চালান কাভার্ডভ্যানে করে নেওয়ার খবর পেয়ে গাড়িটিতে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে ৩৭ বস্তা ভারতীয় জিরা ও ৩২ বস্তা ফুচকা উদ্ধার করা হয়। ডিবি পুলিশের হিসাবে, জব্দ করা কাভার্ডভ্যানের আনুমানিক মূল্য ১০ লাখ টাকা এবং উদ্ধার করা ভারতীয় জিরা ও ফুচকার বাজারমূল্য প্রায় ১২ লাখ টাকা। সব মিলিয়ে জব্দ করা আলামতের আনুমানিক মূল্য ২২ লাখ টাকা। অভিযানের বিষয়টি নিশ্চিত করে এসআই মো. সাব্বির হাসান বলেন, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় মাদক, জুয়া, সীমান্ত চোরাচালানসহ সব ধরনের অপরাধ দমনে ডিবি পুলিশ তৎপর রয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জামায়াতকে বিশ্বাস করলে বিএনপি ভুল করবে : ফজলুর রহমান

জামায়াতকে বিশ্বাস করলে বিএনপি ভুল করবে : ফজলুর রহমান