সুনামগঞ্জ , মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ , ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় বেতন জটে বিপাকে শিক্ষক-কর্মচারীরা ১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি আগস্টে সড়কে মৃত্যু ৪৮১, প্রতিদিন ১৫ জনের বেশি কোটি টাকা রাজস্ব দিয়েও মাছ ধরতে পারছেন না মৎস্যজীবীরা যানজট ঠেকাতে সুনামগঞ্জে পৌরসভার বড় অভিযান জামালগঞ্জে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ হাওর সুরক্ষায় জেলা প্রশাসনের কিউআর কোডের নতুন উদ্যোগ বৃক্ষরোপণে অনিয়মের অভিযোগ, দায়সারা কর্মসূচিতে সরকারের টাকা গচ্চা বৃক্ষমেলায় সবুজের সমারোহ বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন জ্বালানি তেলের বাজারে নতুন নীতিমালা, সুযোগ পাবে বেসরকারি প্রতিষ্ঠান মায়ের স্নেহের স্মৃতি মনে করে কান্নায় ভেঙে পড়লেন মুকুল ‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা ‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী

শিক্ষার্থীদের যাতায়াতে স্বস্তি, সুবিপ্রবিকে নতুন বাস উপহার দিল পূবালী ব্যাংক

  • আপলোড সময় : ১৫-০৮-২০২৬ ০৬:৪৯:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৮-২০২৬ ০৬:৪৯:০২ পূর্বাহ্ন
শিক্ষার্থীদের যাতায়াতে স্বস্তি, সুবিপ্রবিকে নতুন বাস উপহার দিল পূবালী ব্যাংক
স্টাফ রিপোর্টার :: শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধা বাড়াতে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে (সুবিপ্রবি) একটি নতুন বাস উপহার দিয়েছে পূবালী ব্যাংক পিএলসি। নতুন বাসটি পাওয়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবহন সংকট অনেকটাই কমবে বলে আশা করছে কর্তৃপক্ষ। শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে শান্তিগঞ্জে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস ‘সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটে’ আয়োজিত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাকির হোসাইনের হাতে বাসটির চাবি তুলে দেন পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ আলী। চাবি হস্তান্তরের পর ফিতা কেটে ও বেলুন উড়িয়ে নতুন বাসটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাচার্য। এ উপলক্ষে সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউট মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. হামজার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. জাকির হোসাইন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার, গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. হারুন-অর-রশীদ, পূবালী ব্যাংক সিলেট প্রধান কার্যালয়ের জেনারেল ম্যানেজার চৌধুরী মো. শফিউল হাসান এবং বিশ্ববিদ্যালয়ের পরিবহন শাখার পরিচালক সাইদুল হাসান। পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী বলেন, শিক্ষা ও শিক্ষার্থীদের উন্নয়নে সহযোগিতা করা পূবালী ব্যাংকের সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) অংশ। শিক্ষার্থীদের যাতায়াতের বিষয়টি বিবেচনা করেই বিশ্ববিদ্যালয়কে নতুন বাসটি দেওয়া হয়েছে। ভবিষ্যতেও দেশের শিক্ষা খাতে এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। উপাচার্য অধ্যাপক ড. মো. জাকির হোসাইন বলেন, শিক্ষার্থীদের পরিবহনের জন্য বিশ্ববিদ্যালয়ে ৭৫ আসনের একটি পুরোনো বাস ছিল। কিন্তু শিক্ষার্থীর সংখ্যার তুলনায় সেটি পর্যাপ্ত ছিল না। পূবালী ব্যাংকের সহযোগিতায় নতুন বাস পাওয়ায় বিশ্ববিদ্যালয়ের পরিবহনব্যবস্থা আরও শক্তিশালী হবে। এতে শিক্ষার্থীদের যাতায়াত সহজ হবে এবং তারা এর সুফল ভোগ করবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি

১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি