সুনামগঞ্জ , মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ , ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় বেতন জটে বিপাকে শিক্ষক-কর্মচারীরা ১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি আগস্টে সড়কে মৃত্যু ৪৮১, প্রতিদিন ১৫ জনের বেশি কোটি টাকা রাজস্ব দিয়েও মাছ ধরতে পারছেন না মৎস্যজীবীরা যানজট ঠেকাতে সুনামগঞ্জে পৌরসভার বড় অভিযান জামালগঞ্জে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ হাওর সুরক্ষায় জেলা প্রশাসনের কিউআর কোডের নতুন উদ্যোগ বৃক্ষরোপণে অনিয়মের অভিযোগ, দায়সারা কর্মসূচিতে সরকারের টাকা গচ্চা বৃক্ষমেলায় সবুজের সমারোহ বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন জ্বালানি তেলের বাজারে নতুন নীতিমালা, সুযোগ পাবে বেসরকারি প্রতিষ্ঠান মায়ের স্নেহের স্মৃতি মনে করে কান্নায় ভেঙে পড়লেন মুকুল ‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা ‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী

শাল্লায় যুবলীগ নেতা অরিন্দম চৌধুরী গ্রেপ্তার

  • আপলোড সময় : ১৪-০৮-২০২৬ ০৭:৩৯:৩৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৮-২০২৬ ০৭:৩৯:৩৩ পূর্বাহ্ন
শাল্লায় যুবলীগ নেতা অরিন্দম চৌধুরী গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার :: ১৫ আগস্টকে কেন্দ্র করে এলাকায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি ও শান্তিশৃঙ্খলা বিনষ্টের অপচেষ্টার অভিযোগে শাল্লা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও যুবলীগ নেতা অরিন্দম চৌধুরী অপুকে (৪৩) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার ঘুঙ্গিয়ারগাঁও গ্রামের নিজ বাসায় অভিযান চালিয়ে শাল্লা থানা পুলিশের একটি বিশেষ টিম তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত অরিন্দম চৌধুরী অপু শাল্লা উপজেলার বাহাড়া ইউনিয়নের নাইন্দ্যা গ্রামের মৃত অনিল চৌধুরীর ছেলে। তিনি ছাত্রলীগের শাল্লা উপজেলা শাখার সাবেক আহ্বায়ক এবং পরবর্তীকালে উপজেলা যুবলীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। শাল্লা থানার অফিসার ইনচার্জ (অতিরিক্ত দায়িত্ব) শওকত আলী জানান, ১৫ আগস্টকে কেন্দ্র করে এলাকায় অস্থিতিশীল পরিবেশ তৈরির পাঁয়তারা করছিলেন অরিন্দম চৌধুরী অপু। গোপন তথ্যের ভিত্তিতে আমাদের একটি টিম অভিযান চালিয়ে মধ্যরাতে তাকে গ্রেপ্তার করে। ওসি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ও ২৫(ডি) ধারায় মামলা রুজু করা হয়েছে। বুধবার সকালে তাকে সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং কোনো প্রকার নাশকতা এড়াতে শাল্লা থানা পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি

১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি