সুনামগঞ্জ , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ , ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্ব পর্যটন দিবস পালিত বিআইডব্লিউটিএ’র নামে অতিরিক্ত টোল আদায় বন্ধের দাবি ‎বেলার মামলা নিয়ে কক্সবাজারের উন্নয়ন নিয়ে উদ্বেগে সরকার: মীর শাহে আলম ভেরিফিকেশনের নামে ফ্যাসিবাদী আমলের অপকর্ম পরিত্যাগ করুন : জামায়াত আমির আশঙ্কাজনক হারে বেড়েছে সিজার, বেসরকারি ক্লিনিকে ৮২ শতাংশের বেশি, ১৯ মাসে ৫ হাজার ৬২৪ সিজার জামালগঞ্জে ৪টি স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত দোয়ারাবাজারে চলছে টিলা কেটে মাটি বিক্রি সুপারিশ পেয়েও চাকরি নেই ১২০ জনের, ডিসি’র বাসভবনের সামনে নিয়োগবঞ্চিতদের বিক্ষোভ অসহায় ২০ নারীর হাতে কর্মসংস্থানের উপকরণ তুলে দিল বসুন্ধরা শুভসংঘ ভূমধ্যসাগর থেকে এক সপ্তাহে ১৬০ বাংলাদেশি উদ্ধার এক কলসি পানির জন্য পাড়ি দিতে হয় এক কিলোমিটার পথ দুই ড্রেজারে মনাই নদীর বালু লুট, ভাঙনের হুমকিতে বসতবাড়ি, বোরো জমি মসজিদে নামাজরত যুবককে ছুরিকাঘাত, বাঁচাতে গিয়ে পিতা আহত বিকাশ -লিপি- সানোয়ারা দিরাই'র গুনি শিক্ষক ঢাকায় আন্তর্জাতিক মানের গলফ ও বিনোদনের নতুন কেন্দ্র বসুন্ধরা সুপার গলফ জামায়াত অকৃতজ্ঞ, খালেদা জিয়ার দেওয়া মন্ত্রিত্বের কথা ভুলে গেছে : প্রতিমন্ত্রী মীর শাহে আলম ‎জামালগঞ্জে প্রাথমিক শিক্ষায় অবদানের গুণী স্বীকৃতি পেলেন ৩ শিক্ষক তিন দিনব্যাপী উৎসব শুরু, ২৮ বছরের পথচলায় লোকদল শিল্পীগোষ্ঠী ছাতকে ছাত্রদল ও ছাত্রশিবির সংঘর্ষে আহত ৫০

চাঁদা না পেয়ে দোকানে হামলা-ভাঙচুর, গ্রেফতার ১

  • আপলোড সময় : ১৩-০৮-২০২৬ ০৬:৪৯:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৮-২০২৬ ০৬:৪৯:১১ পূর্বাহ্ন
চাঁদা না পেয়ে দোকানে হামলা-ভাঙচুর, গ্রেফতার ১
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ পৌর শহরের উকিলপাড়া পয়েন্টে চাঁদা না পেয়ে ‘সৈকত মেগা শপ’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও কর্মচারীদের মারধরের ঘটনা ঘটেছে। বুধবার (১২ আগস্ট) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। এতে নিজু দাস নামে এক দোকান কর্মচারী রক্তাক্ত জখম হয়েছেন। ঘটনার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত রুবেল মিয়াকে আটক করেছে পুলিশ। স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, হাসননগর মাদ্রাসা পয়েন্টের অস্থায়ী বাসিন্দা কাদির মিয়ার ছেলে রুবেল মিয়া সৈকত মেগা শপে গিয়ে ১০ হাজার টাকা চাঁদা দাবি করে। দোকানে কর্মরত কর্মচারী শাওন আহমেদ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে রুবেল ক্ষিপ্ত হয়ে ধারালো চাকু বের করে তাকে আঘাত করার চেষ্টা করে। একপর্যায়ে সে দোকানের বাইরে গিয়ে ইট দিয়ে সামনের অংশের কাঁচ ভেঙে ফেলে। এ সময় দোকানে থাকা কর্মচারী শাওন আহমেদ, রাজু দাস ও নিজু দাস হামলাকারী রুবেলকে ধরার চেষ্টা করলে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পালিয়ে যাওয়ার সময় রুবেলের আঘাতে নিজু দাসের মাথায় গুরুতর আঘাত লাগে এবং তিনি রক্তাক্ত হন। ঘটনার খবর পেয়ে সুনামগঞ্জ সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে রুবেল মিয়াকে আটক করে থানায় নিয়ে যায়। এ বিষয়ে সৈকত মেগা শপ-এর মালিক সবুজ চন্দ্র সরকার বলেন, আমি ব্যবসার কাজে ঢাকায় অবস্থান করছি। দেকানে কর্মরতদের কাছ থেকে জানতে পারলাম হঠাৎ করেই রুবেল দোকানে ঢুকে ১০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে রাজি না হওয়ায় সে দোকানে ভাঙচুর করে এবং কর্মচারীদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে আমাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং কর্মচারীরা আহত হয়েছে। আমরা এই চাঁদাবাজের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ (পিপিএম) জানান, ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত রুবেল মিয়াকে আটক করে থানায় নিয়ে এসেছে। এ ঘটনায় লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিআইডব্লিউটিএ’র নামে অতিরিক্ত টোল আদায় বন্ধের দাবি

বিআইডব্লিউটিএ’র নামে অতিরিক্ত টোল আদায় বন্ধের দাবি