জামালগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ত্রৈমাসিক সভা
- আপলোড সময় : ১৩-০৮-২০২৬ ০৬:৪৬:২৬ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৩-০৮-২০২৬ ০৬:৪৬:২৬ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
জামালগঞ্জ ব্র্যাক কার্যালয়ে বুধবার (১২ আগস্ট) সকাল ১০টায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম প্রত্যাশা-২ প্রকল্পের নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ সংশ্লিষ্ট প্রবাসবন্ধু ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন প্রবাসবন্ধু ফোরামের সভাপতি আফছার উদ্দিন।
ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম জামালগঞ্জ উপজেলার প্রোগ্রাম অর্গানাইজার পাবেল কান্তি সরকারের সঞ্চালনায় ‘নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ’ শীর্ষক আলোচনায় গাইডলাইন উপস্থাপন করেন র্ব্যাক মাইগ্রেশন এমআরএসসি সুনামগঞ্জের প্রোগ্রাম কো-অর্ডিনেটর মো. নজরুল ইসলাম।
ফোরামকে শক্তিশালীকরণের লক্ষে সভায় মাইগ্রেশন প্রোগ্রামের প্রবাসবন্ধু ফোরাম সদস্যবৃন্দ তাদের কার্যক্রম বৃদ্ধি ও ত্রৈমাসিক কার্যক্রমের অগ্রগতি উপস্থাপন করেন। সভায় রেমিট্যান্স ব্যবস্থাপনা, টেকসই পুনরেকত্রীকরণ, মানবপাচার, ভাষা ও দক্ষতা বিষয়ে মাঠ পর্যায়ের পারস্পরিক অভিজ্ঞতা বিষয়ে ফোরাম সদস্যবৃন্দ আলোচনা করেন। সভায় অভিবাসনের বর্তমান চিত্র এবং বাধাসমূহ উত্তরণে নিরাপদ অভিবাসন ও ফেরত আসা অভিবাসীদের পুনর্বাসনে করণীয় এবং নিরাপদ অভিবাসনের ইতিবাচক ভূমিকা, কার্যক্রম এবং করণীয় স¤পর্কিত পর্যালোচনা করা হয়।
সভায় বক্তব্য রাখেন প্রবাসবন্ধু ফোরামের সভাপতি আফছার উদ্দিন, সাধারণ স¤পাদক রুবেল আহমেদ, সাংগঠনিক স¤পাদক ইমান হোসেন, সদস্য মোশারফ হোসেন। এসময় ফোরামের সদস্যবৃন্দ নিরাপদ অভিবাসনের জন্য যথাযথভাবে কাজ করার অঙ্গীকার করেন।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ