৩০২ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপসহ দুই নারী আটক
- আপলোড সময় : ১৩-০৮-২০২৬ ০৬:৩৩:২৮ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৩-০৮-২০২৬ ০৬:৩৩:২৮ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার::
বিশ্বম্ভরপুর সীমান্ত এলাকায় ৩০২ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপসহ দুই নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর অধীন মাছিমপুর বিওপির বিশেষ টহল দল অভিযান চালিয়ে তাদের আটক করে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাছিমপুর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ৩০২ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপসহ বন্যা (৩৫) ও আলিয়া বেগম (৪০) নামে দুই নারীকে আটক করা হয়।
আটক বন্যা কিশোরগঞ্জের ভৈরব উপজেলার গাছতলা গ্রামের জহির মিয়ার স্ত্রী ও আলিয়া বেগম মৌলভীবাজারের বাসিন্দা।
বিজিবির হিসাব অনুযায়ী, জব্দ করা ইস্কাফ সিরাপের সিজার মূল্য ১ লাখ ২০ হাজার ৮০০ টাকা।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদির জানান, আটক দুজনের বিরুদ্ধে বিশ্বম্ভরপুর থানায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ