সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ , ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দিনে বিদ্যুতের ঘাটতি ৩ হাজার মেগাওয়াটেরও বেশি, রাতে পরিস্থিতি আরও খারাপ শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত দুই সন্তানকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে নিখোঁজের নাটক সাজান বাবা ‎সাংবাদিক বায়েজীদের পিতৃবিয়োগে সুনামকন্ঠ পরিবারের শোক দোয়ারাবাজারের ডালিয়া কমিউনিটি ক্লিনিকে ৮ বছরেও পায়নি বিদ্যুৎ সংযোগ ‎সাংবাদিক বায়েজীদের বাবার ইন্তেকাল সদরে সাফল্যের জোয়ার, অন্যান্য উপজেলায় ভাটা, পাসের হার ৫৩.৮৮ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪৪৩ জন সুনামগঞ্জে ৬ মাসে প্রাণ গেছে ৫৩ জনের ফেল করেছে ৬ লাখ ৯০ হাজার শিক্ষার্থী “সবচেয়ে মিষ্টি গান সেগুলোই, যা সবচেয়ে দুঃখের কথা বলে” মিয়ারচর খেয়াঘাটে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে মানববন্ধন দিরাইয়ে এসএসসিতে সেরা বালিকা বিদ্যালয়, পিছিয়ে রয়েছে রফিনগর হাওরাঞ্চলে গরু চুরির হিড়িক, এক মাসে অর্ধশতাধিক গরু চুরি জুলাইয়ে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় নিহত ৩১ জীবিত থাকতে পায়নি, মৃত্যুর পর আইসিইউতে হাম-আক্রান্ত শিশু- অভিযোগ বাবা-মায়ের ডা. সৈয়দ মোনাওয়ার আলী : জনকল্যাণে অনন্য পথিকৃৎ ভারতীয় মদসহ কথিত সাংবাদিক লিটন আটক ট্রাভেলস ব্যবসায়ীর মরদেহ উদ্ধার বোকা নদীর সেতুতে ঝুলছে ডাম্প ট্রাক, চালক পলাতক সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই : প্রধানমন্ত্রী

৩০২ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপসহ দুই নারী আটক

  • আপলোড সময় : ১৩-০৮-২০২৬ ০৬:৩৩:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৮-২০২৬ ০৬:৩৩:২৮ পূর্বাহ্ন
৩০২ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপসহ দুই নারী আটক
স্টাফ রিপোর্টার:: বিশ্বম্ভরপুর সীমান্ত এলাকায় ৩০২ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপসহ দুই নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর অধীন মাছিমপুর বিওপির বিশেষ টহল দল অভিযান চালিয়ে তাদের আটক করে। বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাছিমপুর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ৩০২ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপসহ বন্যা (৩৫) ও আলিয়া বেগম (৪০) নামে দুই নারীকে আটক করা হয়। আটক বন্যা কিশোরগঞ্জের ভৈরব উপজেলার গাছতলা গ্রামের জহির মিয়ার স্ত্রী ও আলিয়া বেগম মৌলভীবাজারের বাসিন্দা। বিজিবির হিসাব অনুযায়ী, জব্দ করা ইস্কাফ সিরাপের সিজার মূল্য ১ লাখ ২০ হাজার ৮০০ টাকা। সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদির জানান, আটক দুজনের বিরুদ্ধে বিশ্বম্ভরপুর থানায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দিনে বিদ্যুতের ঘাটতি ৩ হাজার মেগাওয়াটেরও বেশি, রাতে পরিস্থিতি আরও খারাপ

দিনে বিদ্যুতের ঘাটতি ৩ হাজার মেগাওয়াটেরও বেশি, রাতে পরিস্থিতি আরও খারাপ