সুনামগঞ্জ , মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ , ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তাহিরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা 'সাক্ষরতায় সমৃদ্ধি' সুনামগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় বেতন জটে বিপাকে শিক্ষক-কর্মচারীরা ১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি আগস্টে সড়কে মৃত্যু ৪৮১, প্রতিদিন ১৫ জনের বেশি কোটি টাকা রাজস্ব দিয়েও মাছ ধরতে পারছেন না মৎস্যজীবীরা যানজট ঠেকাতে সুনামগঞ্জে পৌরসভার বড় অভিযান জামালগঞ্জে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ হাওর সুরক্ষায় জেলা প্রশাসনের কিউআর কোডের নতুন উদ্যোগ বৃক্ষরোপণে অনিয়মের অভিযোগ, দায়সারা কর্মসূচিতে সরকারের টাকা গচ্চা বৃক্ষমেলায় সবুজের সমারোহ বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন জ্বালানি তেলের বাজারে নতুন নীতিমালা, সুযোগ পাবে বেসরকারি প্রতিষ্ঠান মায়ের স্নেহের স্মৃতি মনে করে কান্নায় ভেঙে পড়লেন মুকুল ‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা ‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

দোয়ারাবাজারের ডালিয়া কমিউনিটি ক্লিনিকে ৮ বছরেও পায়নি বিদ্যুৎ সংযোগ

  • আপলোড সময় : ১৩-০৮-২০২৬ ০৬:৩২:১৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৮-২০২৬ ০৬:৩২:১৮ পূর্বাহ্ন
দোয়ারাবাজারের ডালিয়া কমিউনিটি ক্লিনিকে ৮ বছরেও পায়নি বিদ্যুৎ সংযোগ
দোয়ারাবাজার প্রতিনিধি :: দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের ডালিয়া কমিউনিটি ক্লিনিকে দীর্ঘ আট বছরেও বিদ্যুৎ মিটার ও সংযোগ না হওয়ায় চরম ভোগান্তিতে রয়েছেন সেবাগ্রহীতারা। বিদ্যুৎ না থাকায় ব্যাহত হচ্ছে ক্লিনিকটির স্বাভাবিক স্বাস্থ্যসেবা কার্যক্রম। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে বিদ্যুৎ সংযোগ না থাকায় চিকিৎসাসেবা দিতে নানা সমস্যায় পড়ছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে গর্ভবতী নারী, শিশু ও বয়স্ক রোগীদের চিকিৎসাসহ জরুরি স্বাস্থ্যসেবা দিতে বিড়ম্বনার সৃষ্টি হচ্ছে। সরকারি স্বাস্থ্যসেবা নিতে আসা সাধারণ মানুষও প্রত্যাশিত সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। সেবাগ্রহীতাদের অভিযোগ, বিষয়টি নিয়ে একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করা হলেও এখনো স্থায়ী কোনো সমাধান হয়নি। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, ক্লিনিকটিতে বিদ্যুৎ মিটারের জন্য একাধিকবার আবেদন করা হয়েছে। ডালিয়া কমিউনিটি ক্লিনিকে কর্মরত সিএইচসিপি মোছা. তাহমিনা আক্তার বলেন, দীর্ঘদিন ধরে বিদ্যুৎ মিটারের জন্য আবেদন করেও এখন পর্যন্ত মিটার ও সংযোগ পাওয়া যাচ্ছে না। বিদ্যুৎ সংযোগ না থাকায় ক্লিনিকের স্বাভাবিক স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনায় নানা সমস্যার সৃষ্টি হচ্ছে। স্বাস্থ্যসেবা কার্যক্রম অব্যাহত রাখতে দ্রুত সময়ের মধ্যে জরুরি ভিত্তিতে বিদ্যুৎ মিটার ও সংযোগ দেওয়া প্রয়োজন। এ বিষয়ে বিদ্যুৎ অফিসের এক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, মিটারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে ক্লিনিকটিতে বিদ্যুৎ সংযোগ দেওয়ার আশ্বাস দেন তিনি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি

১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি