সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর দ্রুত আদায়ে নির্দেশ হাইকোর্টের নিউইয়র্কে হেনস্তার শিকার ড. মুহাম্মদ ইউনূস শাল্লায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ প্রবাসীর স্ত্রীকে ৬ টুকরো করে হত্যা, আসামি জিতেশের মৃত্যুদন্ড সুনামগঞ্জ সরকারি কলেজে আরও ছয় বিষয়ে মাস্টার্স কোর্স চালু চারলেন প্রকল্পের কাজ দ্রুত সম্পন্নের দাবি, নির্মাণকাজের অগ্রগতি ৭০ শতাংশ সংস্কৃতি চর্চায় সুনামগঞ্জে ইনস্টিটিউট করা হবে : এমপি কয়ছর আহমদ সুনামগঞ্জ জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের প্রথম পর্যায়ের চেক বিতরণ জামালগঞ্জে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় ১১৭ শিক্ষার্থীকে পুরস্কার প্রদান ‎জামালগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও মহড়া ইউপি নির্বাচন ৫ ধাপে, প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব : প্রধানমন্ত্রী একটি সেতুর অভাবে পাঁচ গ্রামের মানুষ দুর্ভোগে ধর্মপাশায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য কাজলের রহস্যজনক মৃত্যু, সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নতুন করে ভাতা পাবেন ৪০ লাখ নারী জাতীয় কন্যাশিশু দিবস পালিত: ‘শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’ উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে সবাইকে সহযোগিতা করতে হবে : এমপি কামরুজ্জামান কামরুল জামালগঞ্জে ব্রেস্ট ফিডিং ও ওয়েটিং রুম উদ্বোধন রূপপুরে পারমাণবিক বিক্রিয়া সফল দুর্গাপূজায় তিন স্তরের নিরাপত্তা দেবে পুলিশ : আইজিপি

ট্রাভেলস ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

  • আপলোড সময় : ১০-০৮-২০২৬ ০৯:১০:৫২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৮-২০২৬ ০৯:১০:৫২ পূর্বাহ্ন
ট্রাভেলস ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ পৌর শহরের ষোলঘর আবাসিক এলাকা থেকে আবুল হাসনাত সুলায়মান (৪২) নামে এক ট্রাভেলস ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাত ৯টার দিকে একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আবুল হাসনাত সুলায়মান দোয়ারাবাজার উপজেলার প্রতাপপুর গ্রামের আব্দুর রউফের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সুনামগঞ্জ পৌর শহরের ষোলঘর এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন। শহরে তার একটি ট্রাভেলস ব্যবসা রয়েছে। পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা গেছে, ট্রাভেলস ব্যবসার দেনাপাওনা নিয়ে দীর্ঘদিন ধরে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। রোববার সন্ধ্যার কোনো একসময় বাসার একটি কক্ষে ফ্যানের সঙ্গে গলায় রশি দিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। মৃত্যুর আগে তাঁর ব্যবহৃত ফেসবুক আইডি থেকে একটি পোস্ট দেওয়া হয়। ওই পোস্টে দুই ব্যক্তির ছবি যুক্ত করে তাদের বিরুদ্ধে ট্রাভেলস ব্যবসার টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগ তোলা হয়। পোস্টে আবুল হাসনাত সুলায়মান উল্লেখ করেন, ব্যবসায় দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তির প্রতারণার কারণে তিনি আর্থিক ও মানসিক সংকটে পড়েছেন। সেখানে সিদ্দিক আহমেদ নামে এক ব্যক্তির কাছে ৫ লাখ ৩৩ হাজার টাকা এবং কাওসারুজ্জামান তালুকদার নামে অপর এক ব্যক্তির কাছে ১৪ লাখ টাকা পাওনা থাকার দাবি করেন তিনি। তবে ফেসবুক পোস্টে করা এসব অভিযোগের সত্যতা তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি। সুনামগঞ্জ সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আরিফ উল্লাহ মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে কাজ করছে পুলিশ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

নিউইয়র্কে হেনস্তার শিকার ড. মুহাম্মদ ইউনূস

নিউইয়র্কে হেনস্তার শিকার ড. মুহাম্মদ ইউনূস