সুনামগঞ্জ , মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ , ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তাহিরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা 'সাক্ষরতায় সমৃদ্ধি' সুনামগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় বেতন জটে বিপাকে শিক্ষক-কর্মচারীরা ১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি আগস্টে সড়কে মৃত্যু ৪৮১, প্রতিদিন ১৫ জনের বেশি কোটি টাকা রাজস্ব দিয়েও মাছ ধরতে পারছেন না মৎস্যজীবীরা যানজট ঠেকাতে সুনামগঞ্জে পৌরসভার বড় অভিযান জামালগঞ্জে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ হাওর সুরক্ষায় জেলা প্রশাসনের কিউআর কোডের নতুন উদ্যোগ বৃক্ষরোপণে অনিয়মের অভিযোগ, দায়সারা কর্মসূচিতে সরকারের টাকা গচ্চা বৃক্ষমেলায় সবুজের সমারোহ বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন জ্বালানি তেলের বাজারে নতুন নীতিমালা, সুযোগ পাবে বেসরকারি প্রতিষ্ঠান মায়ের স্নেহের স্মৃতি মনে করে কান্নায় ভেঙে পড়লেন মুকুল ‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা ‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

বোকা নদীর সেতুতে ঝুলছে ডাম্প ট্রাক, চালক পলাতক

  • আপলোড সময় : ০৯-০৮-২০২৬ ০৩:২৬:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৮-২০২৬ ০৩:২৮:১৪ অপরাহ্ন
বোকা নদীর সেতুতে ঝুলছে ডাম্প ট্রাক, চালক পলাতক ছবি: দূর্ঘটনা কবলিত ট্রাকটি।
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের ছাতক উপজেলার জাউয়াবাজার এলাকায় বোকা নদীর সেতুর রেলিং ভেঙে একটি খালি ডাম্প ট্রাক ঝুলে আছে। আজ রোববার (৯ আগস্ট) ভোরে নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিংয়ে ধাক্কা দেওয়ার পর ট্রাকটি এ অবস্থায় আটকে যায়। দুর্ঘটনার পর চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে খালি ডাম্প ট্রাকটি সুনামগঞ্জ থেকে সিলেটের দিকে যাচ্ছিল। বোকা নদীর সেতু পার হওয়ার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি সড়কের এক পাশ থেকে অন্য পাশে চলে যায়। পরে সেতুর রেলিং ভেঙে ট্রাকটির বড় একটি অংশ সেতুর বাইরে ঝুলে পড়ে। বাকি অংশ সেতুর কাঠামোর সঙ্গে আটকে রয়েছে। সকালে ঘটনাটি ছড়িয়ে পড়লে সেতু এলাকায় স্থানীয়দের ভিড় দেখা যায়। তবে সেতুর ওপর যান চলাচলের জন্য পর্যাপ্ত জায়গা থাকায় সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী একজন জানান, সকালে বাজারে এসে তিনি সেতুর ওপর ডাম্প ট্রাকটি ঝুলন্ত অবস্থায় দেখতে পান। ট্রাকটি খালি থাকায় সেতুর কাঠামোর সঙ্গে আটকে গেছে বলে মনে হচ্ছে। ট্রাকটিতে মালামাল থাকলে সেটি নদীতে পড়ে যেতে পারত। খবর পেয়ে জয়কলস হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
জয়কলস হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোতালেব দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি মো. আব্দুল মোতালেব বলেন, ‘খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। দুর্ঘটনার পর ডাম্প ট্রাকটির চালক পালিয়ে গেছেন। ট্রাকটি নিরাপদে সরিয়ে নিতে ক্রেন আনার ব্যবস্থা করা হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলের জন্য পর্যাপ্ত জায়গা রয়েছে। ফলে দুর্ঘটনার কারণে মহাসড়কে যান চলাচলে কোনো সমস্যা হচ্ছে না। যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ ঘটনাস্থলে রয়েছে।’

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি

১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি