ছাতক প্রতিনিধি ::
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ছাতক উপজেলা শাখার মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, অধিকার ও মর্যাদা রক্ষা এবং সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্ব দেওয়া হয়। শনিবার (৮ আগস্ট) দুপুরে সংগঠনের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। শাখার সভাপতি মো. মুশাহিদ আলীর সভাপতিত্বে এবং সাধারণ স¤পাদক জাহাঙ্গীর আলম চৌধুরীর সঞ্চালনায় সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন দপ্তর স¤পাদক লোকমান হোসেন। সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম পর্যালোচনা, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বিভিন্ন সমস্যা, অধিকার ও মর্যাদা রক্ষা এবং স্থানীয় সাংবাদিকদের মধ্যে পার¯পরিক সমন্বয় বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। সভায় বক্তারা বলেন, সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে পেশাগত দায়িত্ব পালন করতে হবে। সংবাদ পরিবেশনে বস্তুনিষ্ঠতা, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতা বজায় রাখার পাশাপাশি সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষায় সংগঠনকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। এ সময় বিএমএসএফ ছাতক উপজেলা শাখার অভিষেক অনুষ্ঠানের আয়োজন, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়ন, সদস্যদের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং সাংবাদিকদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ গ্রহণের বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় উপস্থিত ছিলেন শাখার সিনিয়র সহ-সভাপতি নুর উদ্দিন, সহ-সভাপতি এইচ. এম. খালেদ মিয়া ও আরিফুর রহমান মানিক, যুগ্ম সাধারণ স¤পাদক মো. ফজল উদ্দিন, সহ-সাধারণ স¤পাদক জুনেদ আহমদ রুনু, অর্থ স¤পাদক জানে আলম, দপ্তর স¤পাদক লোকমান হোসেন, ক্রীড়া ও সমাজকল্যাণ স¤পাদক জাহাঙ্গীর আলম মেহেদী এবং নির্বাহী সদস্য রাফি আহমদ।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
ছাতকে মফস্বল সাংবাদিক ফোরামের সভা অনুষ্ঠিত
- আপলোড সময় : ০৯-০৮-২০২৬ ০১:৫৪:২৪ অপরাহ্ন
- আপডেট সময় : ০৯-০৮-২০২৬ ০১:৫৯:৪৫ অপরাহ্ন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

ছাতক প্রতিনিধি