সুনামগঞ্জ , মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ , ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় বেতন জটে বিপাকে শিক্ষক-কর্মচারীরা ১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি আগস্টে সড়কে মৃত্যু ৪৮১, প্রতিদিন ১৫ জনের বেশি কোটি টাকা রাজস্ব দিয়েও মাছ ধরতে পারছেন না মৎস্যজীবীরা যানজট ঠেকাতে সুনামগঞ্জে পৌরসভার বড় অভিযান জামালগঞ্জে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ হাওর সুরক্ষায় জেলা প্রশাসনের কিউআর কোডের নতুন উদ্যোগ বৃক্ষরোপণে অনিয়মের অভিযোগ, দায়সারা কর্মসূচিতে সরকারের টাকা গচ্চা বৃক্ষমেলায় সবুজের সমারোহ বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন জ্বালানি তেলের বাজারে নতুন নীতিমালা, সুযোগ পাবে বেসরকারি প্রতিষ্ঠান মায়ের স্নেহের স্মৃতি মনে করে কান্নায় ভেঙে পড়লেন মুকুল ‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা ‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী

রবীন্দ্রনাথের জীবন, কর্ম ও দর্শন নিয়ে সাহিত্য আড্ডা

  • আপলোড সময় : ০৯-০৮-২০২৬ ০১:৪২:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৮-২০২৬ ০১:৪৩:৫৩ অপরাহ্ন
রবীন্দ্রনাথের জীবন, কর্ম ও দর্শন নিয়ে সাহিত্য আড্ডা
স্টাফ রিপোর্টার::
“যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে” - মানবমুক্তি, অসাম্প্রদায়িকতা, প্রেম, প্রকৃতি ও মানবিকতার চিরন্তন বার্তা নিয়ে বাংলা সাহিত্য ও সংস্কৃতির আকাশে আজও উজ্জ্বল নক্ষত্র হয়ে আছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। কবিগুরুর সাহিত্য, দর্শন ও সৃষ্টিশীলতার সেই অনন্ত আলোকে স্মরণ করে সুনামগঞ্জে পালিত হয়েছে তাঁর ৮৬তম প্রয়াণ দিবস। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে শনিবার সন্ধ্যায় দৈনিক সুনামকণ্ঠ কার্যালয়ে আলোচনা সভা ও কবিতা পাঠের আয়োজন করে সুনামকণ্ঠ সাহিত্য পরিষদ। ২২ শ্রাবণ বৃহ¯পতিবার ছিল বিশ্বকবির ৮৬তম প্রয়াণ দিবস। এ উপলক্ষে আয়োজিত সাহিত্য আড্ডায় রবীন্দ্রনাথের জীবন, কর্ম ও দর্শন নিয়ে প্রাণবন্ত আলোচনা করেন সাহিত্য ও সংস্কৃতিপ্রেমীরা। সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সভাপতি প্রভাষক দুলাল মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অনুপ তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় মুখ্য আলোচক ছিলেন দৈনিক সুনামকণ্ঠের স¤পাদক ও প্রকাশক বিজন সেন রায়। আলোচনায় বক্তারা বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর শুধু বাংলা সাহিত্যের কবি নন, তিনি বাঙালির মনন, চিন্তা, সংস্কৃতি ও মানবিক চেতনার অন্যতম প্রধান নির্মাতা। কবিতা, গান, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ থেকে শুরু করে চিত্রকলা ও শিক্ষাচিন্তা-সৃজনশীলতার প্রায় প্রতিটি ক্ষেত্রে তাঁর অসামান্য অবদান রয়েছে। তাঁর সৃষ্টিকর্মে যেমন প্রকৃতি ও প্রেমের সৌন্দর্য ফুটে উঠেছে, তেমনি অন্যায়, সংকীর্ণতা ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মানবিকতার শক্তিশালী বার্তাও উচ্চারিত হয়েছে। বক্তারা আরও বলেন, সময়ের পরিবর্তনের সঙ্গে মানুষের জীবনযাত্রায় নানা পরিবর্তন এলেও রবীন্দ্রনাথের সাহিত্য ও দর্শনের আবেদন আজও অমলিন। তাঁর গান ও কবিতা বাঙালির আনন্দ-বেদনা, প্রেম-বিরহ, আশা-হতাশা এবং জীবনবোধের সঙ্গে গভীরভাবে মিশে আছে। নতুন প্রজন্মের কাছে রবীন্দ্রচর্চা ছড়িয়ে দেওয়ার মধ্য দিয়ে একটি মানবিক, অসাম্প্রদায়িক ও সংস্কৃতিমনস্ক সমাজ গড়ে তোলার পথ আরও সুগম হতে পারে। আলোচনায় আরও বক্তব্য দেন প্রভাষক মো. হাবিবুল্লাহ আছকির তালুকদার, প্রভাষক শেখ মোশাররফ হোসেন, মো. সাজাউর রহমান ও আহমেদ নূর আলবাব প্রমুখ। আলোচনা পর্বের পর কবিগুরুর স্মরণে কবিতা পাঠ করেন প্রভাষক শেখ মোশাররফ হোসেন, আনোয়ারুল হক, শাহ মো. কামরুজ্জামান, সুরঞ্জিত গুপ্ত রঞ্জু, আলমগীর শাহ, জালাল উদ্দীন নাসিম, প্রীতম দাশ, মমিনুল আলম ও আদিল আরমান প্রমুখ। কবিতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানে তৈরি হয় ভিন্ন এক আবহ। রবীন্দ্রনাথের কবিতার পঙ্ক্তিতে ফিরে আসে প্রেম, প্রকৃতি, মানবতা ও জীবনের নানা অনুষঙ্গ। সাহিত্যপ্রেমীদের কণ্ঠে কবিগুরুর কবিতা যেন নতুন করে স্মরণ করিয়ে দেয়- সৃষ্টিশীলতার মৃত্যু নেই, সত্যিকারের সাহিত্য সময়কে অতিক্রম করে মানুষের হৃদয়ে বেঁচে থাকে। উল্লেখ্য, সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আড্ডা প্রতি শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় দৈনিক সুনামকণ্ঠ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীলতার এই নিয়মিত আয়োজনে সুনামগঞ্জের কবি, লেখক, সাহিত্যিক ও সাহিত্য অনুরাগীদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি

১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি