সুনামগঞ্জ , শনিবার, ০৮ অগাস্ট ২০২৬ , ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কিসের হাসিনা, তার চেহারা কি দেখা গেছে : স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য ভারত সমর্থন করে না : জয়সওয়াল তাহিরপুরে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান প্রধানমন্ত্রীর সহযোগিতায় দিরাই-শাল্লার উন্নয়ন করতে চাই : এমপি নাছির চৌধুরী গ্রামেগঞ্জে ১৬ ঘণ্টা লোডশেডিং, ক্ষুব্ধ গ্রাহক সব হাসপাতালে দুর্ঘটনায় আহতদের চিকিৎসা নিশ্চিতের নির্দেশ হাইকোর্টের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত সুরমা নদীর পাড় যেন ময়লার ভাগাড় সুরমা নদীর ভাঙন অব্যাহত : অস্তিত্ব সংকটে বাউসা-কেশবপুর গ্রাম বেহাল সড়কে ঝুঁকি নিয়ে চলাচল একটি কলেজের অভাবে অনিশ্চয়তায় হাওরের শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ, স্বপ্ন থামে মাধ্যমিকেই পাল্টা সংবাদ সম্মেলন রফিকুল ইসলামের প্রতিপক্ষের সব অভিযোগ প্রত্যাখ্যান আজ জুলাই গণঅভ্যুত্থান দিবস সুনামগঞ্জে গ্যাস সংকট চুলা জ্বলে না, পাম্পে দীর্ঘ লাইন কোটি টাকা হাতিয়ে নিয়েছে দালাল চক্র সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবনের উদ্বোধন ৫ আগস্ট ঘিরে তৎপরতা চালানোর মুরোদ আওয়ামী লীগের নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ‎সুনামগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে মামলা: নাদের, পলিন, রিপন-দীপঙ্করসহ ৪৮ জন আসামি পূবালী ব্যাংকের ইলেক্ট্রনিক বুথ ও সেল্ফ সার্ভিস সেন্টারের উদ্বোধন গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

শেখ হাসিনার বক্তব্য ভারত সমর্থন করে না : জয়সওয়াল

  • আপলোড সময় : ০৮-০৮-২০২৬ ০৯:৪০:৩৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৮-২০২৬ ০৯:৪০:৩৬ পূর্বাহ্ন
শেখ হাসিনার বক্তব্য ভারত সমর্থন করে না : জয়সওয়াল
সুনামকণ্ঠ ডেস্ক :: বাংলাদেশের বর্তমান বৈধ ও নবগঠিত সরকার সম্পর্কে নয়াদিল্লিতে একটি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্য ভারত সমর্থন করে না বলে জানিয়েছে দেশটির সরকার। ৫ আগস্ট দিল্লিতে ফরেইন করেসপন্ডেন্টস অব সাউথ এশিয়া আয়োজিত ওই সংবাদ সম্মেলনের বিষয়ে বাংলাদেশের প্রতিক্রিয়ার জবাবে শুক্রবার (৭ আগস্ট) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, এই অনুষ্ঠান আয়োজনে ভারত সরকারের কোনও ভূমিকা ছিল না। জয়সওয়াল বলেন, অনুষ্ঠানটির বিষয়ে আগেই আমরা আমাদের অবস্থান স্পষ্ট করেছি। আমি আবার সেই অবস্থানের পুনরাবৃত্তি করছি। একটি বেসরকারি সংবাদমাধ্যম কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে সরকারের কোনও ভূমিকা ছিল না। তিনি আরও বলেন, ওই প্ল্যাটফর্মে যা কিছু বলা হয়েছে, বিশেষ করে বাংলাদেশের যথাযথভাবে গঠিত সরকার সংক্রান্ত বক্তব্যের কোনও কিছুই সরকার সমর্থন করে না। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের প্রকাশ করা উদ্বেগ ভারত সমর্থন করে কিনা, এমন প্রশ্নের জবাবে জয়সওয়াল জানান, নয়াদিল্লি তাদের প্রতিবেশী অঞ্চলের ঘটনাবলির ওপর কঠোর নজর রাখছে। তিনি বলেন, আমরা আমাদের নিকটতম প্রতিবেশী অঞ্চলের সব ঘটনাবলির ওপর, বিশেষ করে যে বিষয়গুলো আমাদের জাতীয় নিরাপত্তার সঙ্গে স¤পর্কিত, সেগুলোর ওপর কড়া নজর রাখছি এবং যেকোনও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এর আগে, মঙ্গলবার (৪ আগস্ট) জয়সওয়াল অনুষ্ঠানটি নিয়ে এক প্রশ্নের জবাবে বলেছিলেন যে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ৫ আগস্টের একটি ভার্চুয়াল অনুষ্ঠানে অংশগ্রহণের বিষয়ে কোনও ধরনের সংশ্লিষ্টতা নেই ভারত সরকারের।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স