সুনামগঞ্জ , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

সিলেটে হামলায় আহত যুবলীগ কর্মীর মৃত্যু

  • আপলোড সময় : ০১-১০-২০২৪ ০৮:০১:৫৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-১০-২০২৪ ০৮:০১:৫৪ পূর্বাহ্ন
সিলেটে হামলায় আহত যুবলীগ কর্মীর মৃত্যু
সুনামকণ্ঠ ডেস্ক :: সিলেটে সরকার পতনের দিন ৫ আগস্ট হামলায় আহত এক যুবলীগ কর্মী প্রায় দুই মাস পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত রোববার বিকেলে সিলেটের একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে তাঁর মৃত্যু হয়। নিহত ব্যক্তির নাম ফখর উদ্দিন (৩৮)। তিনি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার রণকেলী নুরুপাড়া গ্রামের বাসিন্দা। যুবলীগের কর্মী ফখর সিএনজিচালিত অটোরিকশার চালক ছিলেন। নিহত ব্যক্তির স্বজন ও স্থানীয় কয়েক বাসিন্দার সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট গোলাপগঞ্জ-ঢাকা দক্ষিণ সড়কের রাঙাডহর বাজারে চা পান করতে গেলে স্থানীয় এক যুবকের সঙ্গে ফখর উদ্দিনের বাগবিত-া হয়। একপর্যায়ে ফখর উদ্দিনকে ১৫-২০ জন মিলে মারধর করেন। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য তাকে সেখান থেকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসক। হাসপাতালটিতে চিকিৎসা শেষে প্রায় এক সপ্তাহ আগে বাড়িতে ফিরেছিলেন তিনি। রবিবার দুপুরে তার শারীরিক অবস্থার অবনতি হলে আবার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ফখরের ছোট ভাই ফজলু মিয়া বলেন, তার ভাই মৃত্যুর ১৫ দিন আগে তৃতীয় সন্তানের (ছেলে) বাবা হন। আগে তিনি যুবলীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন। তবে পারিবারিক অভাব-অনটনের কারণে রাজনীতি ছেড়ে সিএনজিচালিত অটোরিকশা চালানো শুরু করেন। ঘটনার দিন একটি বিষয় নিয়ে আলোচনার একপর্যায়ে এলাকারই কয়েকজন মিলে তাকে মারধর করেন। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পেয়েছিলেন। এ ঘটনায় গোলাপগঞ্জ থানায় ১২ জনকে আসামি করে রবিবার রাতে মামলা করেছে নিহত ব্যক্তির পরিবার। তাদের মধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. আবদুন নাসের। তিনি বলেন, বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। এর আগে ময়নাতদন্তের পর ফখর উদ্দিনের মরদেহ পরিবারের হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স