সুনামগঞ্জ , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎বাংলা কিউআর বাস্তবায়ন নিয়ে বাংলাদেশ ব্যাংকের মতবিনিময় সভা ও র‍্যালি রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ জ্বালানি তেলের দাম বাড়ায় জনসাধারণের ক্ষোভ তাহিরপুরে ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি বহিষ্কার সোনালী চেলা নদীতে ড্রেজারের তান্ডব থামেনি সাদাসিধে জীবন, আলোকিত কর্মযাত্রা নজরুল বর্ষ উপলক্ষে সুনামগঞ্জ সদরে উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বিএনপি নেতা জালাল উদ্দিন ফারুকীকে দল থেকে বহিষ্কারের সুপারিশ জুবিলী উচ্চ বিদ্যালয়ে ফুটবল উৎসব উদ্বোধন প্রকল্পের অপেক্ষায় ভাগাড়ে পরিণত পুরাতন পৌরসভা চত্বর কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন সফর সংক্ষিপ্ত, কূটনৈতিক কর্মসূচি বিস্তৃত: নিউইয়র্কে তারেক রহমান নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি ঢাকা-সিলেট সড়কের ৬ লেনের নির্মাণকাজ শেষ হবে ২৯ সালে : সড়কমন্ত্রী দিরাই সরকারি ডিগ্রি  কলেজে ‎"অধ্যক্ষ বিহীন ১৭ বছর" ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক উন্নয়নে ১৭৪ কোটি টাকার কাজ উদ্বোধন ভিপি জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে মমতাজ বেগম ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক ১ ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? ‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু

টাঙ্গুয়ার হাওরে ডুবে পর্যটকের মৃত্যু

  • আপলোড সময় : ০৮-০৮-২০২৬ ০৯:৩৫:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৮-২০২৬ ০৯:৩৫:১১ পূর্বাহ্ন
টাঙ্গুয়ার হাওরে ডুবে পর্যটকের মৃত্যু
স্টাফ রিপোর্টার :: তাহিরপুরে টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ার এলাকায় গোসল করতে গিয়ে মো. আলী আকবর খান (৭২) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ারের পাশে হিজল গাছের বাগান এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মো. আলী আকবর খান সিরাজগঞ্জ সদর উপজেলার গুনেরগাতী গ্রামের মৃত আহমেদ আলী খানের ছেলে। বর্তমানে তিনি সাভারের জাহাঙ্গীরনগর হাউজিং সোসাইটির ব্লক-বি/১ নম্বর বাসায় বসবাস করতেন। নিহতের মেয়ের জামাই খায়রুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে নেত্রকোণার মদন ঘাট থেকে ‘সাগর পরিবহন’ নামের একটি পর্যটকবাহী হাউজবোটে ৩২ জনের একটি দল টাঙ্গুয়ার হাওরের উদ্দেশে রওনা দেয়। আলী আকবর খান স্ত্রী, মেয়ে, মেয়ের জামাইসহ অন্য পর্যটকদের সঙ্গে ওই দলে ছিলেন। শুক্রবার টাঙ্গুয়ার হাওরে পৌঁছানোর পর ওয়াচ টাওয়ারের পাশে হিজল গাছের বাগান এলাকায় অন্যদের সঙ্গে গোসল করতে নামেন আলী আকবর খান। একপর্যায়ে তিনি পানিতে তলিয়ে যান। বিষয়টি দেখতে পেয়ে সঙ্গে থাকা স্বজন ও অন্য পর্যটকরা দ্রুত তাকে উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নিহতের স্ত্রী ও মেয়ের জামাইয়ের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স