সুনামগঞ্জ , মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ , ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তাহিরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা 'সাক্ষরতায় সমৃদ্ধি' সুনামগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় বেতন জটে বিপাকে শিক্ষক-কর্মচারীরা ১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি আগস্টে সড়কে মৃত্যু ৪৮১, প্রতিদিন ১৫ জনের বেশি কোটি টাকা রাজস্ব দিয়েও মাছ ধরতে পারছেন না মৎস্যজীবীরা যানজট ঠেকাতে সুনামগঞ্জে পৌরসভার বড় অভিযান জামালগঞ্জে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ হাওর সুরক্ষায় জেলা প্রশাসনের কিউআর কোডের নতুন উদ্যোগ বৃক্ষরোপণে অনিয়মের অভিযোগ, দায়সারা কর্মসূচিতে সরকারের টাকা গচ্চা বৃক্ষমেলায় সবুজের সমারোহ বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন জ্বালানি তেলের বাজারে নতুন নীতিমালা, সুযোগ পাবে বেসরকারি প্রতিষ্ঠান মায়ের স্নেহের স্মৃতি মনে করে কান্নায় ভেঙে পড়লেন মুকুল ‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা ‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

তাহিরপুরে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান

  • আপলোড সময় : ০৮-০৮-২০২৬ ০৯:৩৩:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৮-২০২৬ ০৯:৩৩:০২ পূর্বাহ্ন
তাহিরপুরে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান
স্টাফ রিপোর্টার :: তাহিরপুর উপজেলার মেঞ্জারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চার কক্ষের একমাত্র স্কুল ভবনটি চরম ঝুঁকিপূর্ণ থাকায় পাঠদানের অনুপযুক্ত হয়ে গেছে। বৃষ্টি হলেই প্রতিটি কক্ষের ছাদ চুইয়ে পানি পড়ে। পাঠদানকালে ছাদের পলেস্তারা খসে পড়ছে শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর। বেরিয়ে গেছে ছাদ ও ভিমের রড। যেকোনো সময় ছাদ ভেঙে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন। স্থানীয় লোকজন জানায়, মেঞ্জারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়টির পড়ালেখার মান অত্যন্ত ভালো এবং এখান থেকে নিয়মিত শিক্ষার্থীরা বৃত্তিও পাচ্ছে। বর্তমানে বিদ্যালয়টিতে ছয়জন শিক্ষকের তত্ত্বাবধানে প্রায় ২০০ শিক্ষার্থী পড়ালেখা করছে। কিন্তু ভবনটি ব্যবহারের অনুপযোগী থাকায় দুর্ঘটনার আশঙ্কায় ক্লাস নিতে গিয়ে আতঙ্কে থাকে শিক্ষক ও শিক্ষার্থীরা। এ অবস্থায় অনেক অভিভাবক দুর্যোগপূর্ণ দিনে সন্তানদের স্কুলে পাঠাতে চান না। এর ফলে পাঠদান থেকেও বঞ্চিত হচ্ছে কোমলমতি শিক্ষার্থীরা। গত সোমবার তাহিরপুর উপজেলা বিএনপির নেতা মেহেদি হাসান উজ্জ্বল ও শাখাওয়াত হোসেন স্কুলটি পরিদর্শন করে সংশ্লিষ্ট ব্যক্তিদের দ্রুত ব্যবস্থা নিতে আহ্বান জানিয়েছেন। বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র সানা উল্লাহ বলেন, আমরার স্কুলটি ভাঙ্গা। ক্লাসে বসতে ভয় করে। আমরার স্কুলটি নয়া করে বানিয়ে দেয়া হোক। একই শ্রেণির ছাত্রী তৃষা মনি বলে, আমরার আস্তা ইস্কুলটা ভাঙ্গা। আব্বা-আম্মা ক্লাসে আইতে দেইন না। ক্লাসে বইলে আমরার মাথার ওপর টুকরা ভাইঙ্গা পড়ে। অভিভাবক আসাদুজ্জামান রোকন বলেন, জরুরি নতুন ভবন নির্মাণ এবং পাঠদান কার্যক্রম অন্যত্র সরিয়ে নেওয়া উচিত। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রইছ মিয়া বলেন, আমি দুই বছর ধরে লিখিত ও মৌখিকভাবে ভবনটির ঝুঁকিপূর্ণতা যাছাইপূর্বক শ্রেণিকক্ষ অন্যত্র সরানোর জন্য বলছি। আট মাস আগেও লিখিত দিয়েছি। বিষয়টি নিয়ে এলাকাবাসী ক্ষোভ জানানোর পর গত রবিবার এলজিডি অফিসের লোকজন এসে পরিদর্শন করেছেন। তাহিরপুর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী মো. জাহিদুল ইসলাম বলেন, আমরা দ্রুত ব্যবস্থা নেব।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি

১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি