সুনামগঞ্জ , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ , ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিকাশ -লিপি- সানোয়ারা দিরাই'র গুনি শিক্ষক ঢাকায় আন্তর্জাতিক মানের গলফ ও বিনোদনের নতুন কেন্দ্র বসুন্ধরা সুপার গলফ জামায়াত অকৃতজ্ঞ, খালেদা জিয়ার দেওয়া মন্ত্রিত্বের কথা ভুলে গেছে : প্রতিমন্ত্রী মীর শাহে আলম ‎জামালগঞ্জে প্রাথমিক শিক্ষায় অবদানের গুণী স্বীকৃতি পেলেন ৩ শিক্ষক তিন দিনব্যাপী উৎসব শুরু, ২৮ বছরের পথচলায় লোকদল শিল্পীগোষ্ঠী ছাতকে ছাত্রদল ও ছাত্রশিবির সংঘর্ষে আহত ৫০ দিরাই পৌরসভা প্রতিষ্ঠার ২৭ বছর, নাগরিক সুবিধা সেই তিমিরে ছাতকে অনুমোদনহীন দুই শতাধিক চুনের কারখানা সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে ক্লিনিক নয়, প্র্যাকটিসও বন্ধ পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের হুঁশিয়ারি ‎পটিয়া থেকে ৫১৪৮, এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে নিয়োগের চিত্র জেলায় ৫১ নদী-খালের ২০০ কি.মি. খননের পরিকল্পনা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে ‘প্রতিষ্ঠা প্রকল্পে’র অবহিতকরণ কর্মশালা দোয়ারাবাজারে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অপপ্রচারের প্রতিবাদে ইসলামপুর ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন সুনামগঞ্জ শহরে মারামারি, নিরপেক্ষ তদন্ত চায় শ্রাবণের পরিবার দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রের’ অভিযোগ, সুনামগঞ্জে যুবদলের মিছিল সমাবেশ ‎বজ্রপাতের ঝুঁকি কমাতে হাওরের সড়কজুড়ে শতাধিক তালগাছের চারা রোপণ ‎জাতিসংঘে তারেকের প্রথম ভাষণ, সামনে বাংলাদেশের নতুন বার্তা ‎বাংলা কিউআর বাস্তবায়ন নিয়ে বাংলাদেশ ব্যাংকের মতবিনিময় সভা ও র‍্যালি

ধর্মপাশায় বাসস্ট্যান্ডের উদ্বোধন

  • আপলোড সময় : ০৭-০৮-২০২৬ ০৭:৪৭:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৮-২০২৬ ০৭:৪৭:২৮ পূর্বাহ্ন
ধর্মপাশায় বাসস্ট্যান্ডের উদ্বোধন
স্টাফ রিপোর্টার :: ধর্মপাশায় যাত্রীদের দুর্ভোগ ও সড়কে যানজট কমাতে নতুন বাসস্ট্যান্ডের উদ্বোধন করা হয়েছে। বুধবার (৫ আগস্ট) বিকেল ৩টায় বিজয়-২৪ চত্বরে উপজেলা বাস পরিবহন মালিক সমিতির উদ্যোগে এ বাসস্ট্যান্ডের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাসস্ট্যান্ডের উদ্বোধন করেন সুনামগঞ্জ-১ (ধর্মপাশা, মধ্যনগর, জামালগঞ্জ ও তাহিরপুর) আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। উপজেলা বাস পরিবহন মালিক সমিতির সাধারণ স¤পাদক মুশফিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মজিবুর রহমান মজুমদার। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায়, বাস পরিবহন ও স্ট্যান্ড পরিচালনা মালিক সমিতির উপদেষ্টারা, সহসভাপতি ও সদস্যরা এবং উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, ঢাকা থেকে টাঙ্গুয়ার হাওরগামী পর্যটকবাহী বাস ও ব্যক্তিগত গাড়ি এবং ধর্মপাশা-ঢাকা রুটের বাসগুলো এতদিন সড়কের ওপর এলোমেলোভাবে পার্কিং করায় যানজট সৃষ্টি হতো। এতে স্থানীয় বাসিন্দা, যাত্রী ও পর্যটকদের দুর্ভোগ পোহাতে হতো। পাশাপাশি নির্দিষ্ট যাত্রী ছাউনি না থাকায় যাত্রীদের নানা সমস্যার মুখোমুখি হতে হতো। বক্তারা বলেন, এসব সমস্যা নিরসন এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে নির্দিষ্ট স্থানে বাসস্ট্যান্ড চালু করা হয়েছে। এর ফলে বাস ও পর্যটকবাহী যানবাহনের পার্কিং ব্যবস্থাপনা উন্নত হওয়ার পাশাপাশি যাত্রীদের ভোগান্তিও কমবে বলে আশা করা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জামায়াত অকৃতজ্ঞ, খালেদা জিয়ার দেওয়া মন্ত্রিত্বের কথা ভুলে গেছে : প্রতিমন্ত্রী মীর শাহে আলম

জামায়াত অকৃতজ্ঞ, খালেদা জিয়ার দেওয়া মন্ত্রিত্বের কথা ভুলে গেছে : প্রতিমন্ত্রী মীর শাহে আলম