সুনামগঞ্জ , শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬ , ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বেহাল সড়কে ঝুঁকি নিয়ে চলাচল একটি কলেজের অভাবে অনিশ্চয়তায় হাওরের শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ, স্বপ্ন থামে মাধ্যমিকেই পাল্টা সংবাদ সম্মেলন রফিকুল ইসলামের প্রতিপক্ষের সব অভিযোগ প্রত্যাখ্যান আজ জুলাই গণঅভ্যুত্থান দিবস সুনামগঞ্জে গ্যাস সংকট চুলা জ্বলে না, পাম্পে দীর্ঘ লাইন কোটি টাকা হাতিয়ে নিয়েছে দালাল চক্র সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবনের উদ্বোধন ৫ আগস্ট ঘিরে তৎপরতা চালানোর মুরোদ আওয়ামী লীগের নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ‎সুনামগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে মামলা: নাদের, পলিন, রিপন-দীপঙ্করসহ ৪৮ জন আসামি পূবালী ব্যাংকের ইলেক্ট্রনিক বুথ ও সেল্ফ সার্ভিস সেন্টারের উদ্বোধন গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল

টাঙ্গুয়ার হাওরের বিশ্রাম প্রয়োজন

  • আপলোড সময় : ০৭-০৮-২০২৬ ০২:২৭:৪৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৮-২০২৬ ০২:২৭:৪৫ পূর্বাহ্ন
টাঙ্গুয়ার হাওরের বিশ্রাম প্রয়োজন
টাঙ্গুয়ার হাওর শুধু সুনামগঞ্জের নয়, এটি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ জলাভূমি ও জীববৈচিত্র্যের আশ্রয়স্থল। রামসার সাইট হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া এই হাওর প্রকৃতির এক অনন্য সৃষ্টি। অথচ মানুষের অতিরিক্ত পর্যটন, হাউজবোটের অবাধ চলাচল, বর্জ্য ফেলা ও শব্দদূষণে সেই প্রকৃতিই আজ ক্রমশ বিপন্ন হয়ে উঠছে। সম্প্রতি সংরক্ষিত ও প্রতিবেশগত সংকটাপন্ন (ইসিএ) এলাকায় অবৈধভাবে প্রবেশ করে পরিবেশ দূষণের দায়ে ছয়টি পর্যটকবাহী হাউজবোটকে ১৮ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানটি নিঃসন্দেহে প্রয়োজনীয়। কিন্তু প্রশ্ন হলো- শুধু জরিমানা করে কি টাঙ্গুয়ার হাওরকে রক্ষা করা সম্ভব? উত্তরটি খুব সহজ নয়। কারণ হাওরের ক্ষতি কেবল আইন ভঙ্গের ঘটনায় সীমাবদ্ধ নয়। প্রতিদিন অসংখ্য পর্যটক, হাউজবোট, প্লাস্টিক বর্জ্য, খাবারের উচ্ছিষ্ট, পয়োনিষ্কাশনের বর্জ্য ও উচ্চ শব্দের চাপ পড়ছে এর জলজ ও স্থলজ জীববৈচিত্র্যের ওপর। মানুষের বিনোদনের জায়গা হিসেবে হাওরকে যত বেশি ব্যবহার করা হচ্ছে, প্রকৃতির স্বাভাবিক পুনরুদ্ধারের সুযোগ ততই কমে যাচ্ছে। তাই এখন টাঙ্গুয়ার হাওরের জন্য সবচেয়ে জরুরি হতে পারে ‘বিশ্রাম’। প্রকৃতিকে সব সময় মানুষের পাহারায় রাখতে হয় না। বরং অনেক সময় প্রকৃতিকে মানুষের হাত থেকে কিছুটা দূরে রাখাই সবচেয়ে কার্যকর সংরক্ষণ। টাঙ্গুয়ার হাওরকে যদি একটি নির্দিষ্ট সময় পর্যটন ও হাউজবোটের চাপ থেকে মুক্ত রাখা যায়, তাহলে প্রকৃতি তার নিজস্ব নিয়মে অনেক ক্ষতই সারিয়ে তুলতে পারে। মাছের প্রজনন, জলজ উদ্ভিদের পুনরুদ্ধার, পাখির নিরাপদ বিচরণ এবং পানির স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে পারে হাওর নিজেই। তাই টাঙ্গুয়ার হাওরকে কেবল পর্যটনকেন্দ্র হিসেবে দেখার মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। এটি একটি জীবন্ত প্রতিবেশব্যবস্থা। এখানে মানুষের আনন্দের চেয়ে প্রকৃতির অস্তিত্বের গুরুত্ব অনেক বেশি। প্রয়োজনে পর্যটনের জন্য মৌসুমি বিরতি, নির্দিষ্ট এলাকায় প্রবেশ নিষেধাজ্ঞা, হাউজবোটের সংখ্যা সীমিত করা, বর্জ্য ব্যবস্থাপনা বাধ্যতামূলক করা এবং সংরক্ষিত এলাকায় কঠোর নজরদারি চালু করতে হবে। একই সঙ্গে স্থানীয় জনগণকে স¤পৃক্ত করে দীর্ঘমেয়াদি ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে। প্রশাসনের সাম্প্রতিক অভিযানকে আমরা স্বাগত জানাই। তবে অভিযান যেন কেবল জরিমানা আদায়ের মধ্যে সীমাবদ্ধ না থাকে। টাঙ্গুয়ার হাওরের জন্য দরকার দীর্ঘমেয়াদি ও বিজ্ঞানভিত্তিক সংরক্ষণ পরিকল্পনা। টাঙ্গুয়ার হাওরকে সব সময় মানুষের উপস্থিতিতে ‘রক্ষা’ করতে হবে - এমন নয়। কখনো কখনো মানুষকে একটু সরে দাঁড়াতে হয়, প্রকৃতিকে একটু নিঃশ্বাস নিতে দিতে হয়। টাঙ্গুয়ার হাওর আজ সেই বিশ্রামই চায়। তাকে একটু সময় দেওয়া হোক। প্রকৃতিকে নিজের মতো করে নিজেকে সারিয়ে নেওয়ার সুযোগ দেওয়া হোক। কারণ প্রকৃতিকে বাঁচানোর সবচেয়ে বড় উদ্যোগ কখনো কখনো হয়- প্রকৃতির ওপর থেকে আমাদের চাপটা সরিয়ে নেওয়া।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
আজ জুলাই গণঅভ্যুত্থান দিবস

আজ জুলাই গণঅভ্যুত্থান দিবস