সুনামগঞ্জ , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎বাংলা কিউআর বাস্তবায়ন নিয়ে বাংলাদেশ ব্যাংকের মতবিনিময় সভা ও র‍্যালি রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ জ্বালানি তেলের দাম বাড়ায় জনসাধারণের ক্ষোভ তাহিরপুরে ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি বহিষ্কার সোনালী চেলা নদীতে ড্রেজারের তান্ডব থামেনি সাদাসিধে জীবন, আলোকিত কর্মযাত্রা নজরুল বর্ষ উপলক্ষে সুনামগঞ্জ সদরে উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বিএনপি নেতা জালাল উদ্দিন ফারুকীকে দল থেকে বহিষ্কারের সুপারিশ জুবিলী উচ্চ বিদ্যালয়ে ফুটবল উৎসব উদ্বোধন প্রকল্পের অপেক্ষায় ভাগাড়ে পরিণত পুরাতন পৌরসভা চত্বর কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন সফর সংক্ষিপ্ত, কূটনৈতিক কর্মসূচি বিস্তৃত: নিউইয়র্কে তারেক রহমান নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি ঢাকা-সিলেট সড়কের ৬ লেনের নির্মাণকাজ শেষ হবে ২৯ সালে : সড়কমন্ত্রী দিরাই সরকারি ডিগ্রি  কলেজে ‎"অধ্যক্ষ বিহীন ১৭ বছর" ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক উন্নয়নে ১৭৪ কোটি টাকার কাজ উদ্বোধন ভিপি জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে মমতাজ বেগম ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক ১ ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? ‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু

পুকুরে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু

  • আপলোড সময় : ০৭-০৮-২০২৬ ০২:১৯:৫৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৮-২০২৬ ০২:১৯:৫৫ পূর্বাহ্ন
পুকুরে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু
ধর্মপাশা প্রতিনিধি :: ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের ধর্মপাশা উত্তর পাড়া গ্রাম সংলগ্ন পুকুরে গোসল করতে গিয়ে বৃহস্পতিবার দুপুরে পানিতে ডুবে পূর্ণা রানী দাস নামের নয় বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শিশুটির বাড়ি উপজেলার সদর ইউনিয়নের ধর্মপাশা উত্তরপাড়া গ্রামে। সে ওই গ্রামের রাজমিস্ত্রী স্বপন চন্দ্র দাসের মেয়ে। পূর্ণা রানী দাস উপজেলার ধর্মপাশা ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল। বৃহস্পতিবার বেলা একটা বেজে ৪০মিনিটের সময় আরও দুইজন শিশুর সঙ্গে গোসল করতে গিয়ে ওই পুকুরের পানিতে তলিয়ে যায়। ওইদিন বিকেল পৌনে তিনটার দিকে ওই শিশুটিকে মৃত অবস্থায় ওই পুকুর থেকে উদ্ধার করেন ধর্মপাশা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সদস্যরা। ধর্মপাশা সদর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মেহেদী হাসান উজ্জ্বল এই মৃত্যুর খবরটির তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুটির পরিবারটি খুবই দরিদ্র। তার মৃত্যুতে আমরা খুব কষ্ট পেয়েছি। ধর্মপাশা থানার ওসি (তদন্ত) মোহাম্মদ ইমাম হোসেন বলেন, এই মৃত্যু নিয়ে পরিবারের সদস্যদের কারও কোনো অভিযোগ নেই।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স