সুনামগঞ্জ , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দিরাই সরকারি ডিগ্রি  কলেজে ‎"অধ্যক্ষ বিহীন ১৭ বছর" ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক উন্নয়নে ১৭৪ কোটি টাকার কাজ উদ্বোধন ভিপি জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে মমতাজ বেগম ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক ১ ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? ‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন

হাওরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলের লাশ উদ্ধার

  • আপলোড সময় : ০৫-০৮-২০২৬ ১০:৫৩:০০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৮-২০২৬ ১০:৫৩:০০ পূর্বাহ্ন
হাওরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলের লাশ উদ্ধার
স্টাফ রিপোর্টার :: জামালগঞ্জে হাওরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়ার প্রায় ১৬ ঘণ্টা পর এক জেলের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত আকমল হোসেন (৩৭) উপজেলার ভীমখালী ইউনিয়নের পুরান চান্দবাড়ী গ্রামের আব্দুল জলিলের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার (৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আকমল হোসেন জালের নৌকা নিয়ে বলহর হাওরে মাছ ধরতে যান। ভোরে তিনি বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। মঙ্গলবার সকাল থেকে স্বজন, স্থানীয় বাসিন্দা ও গ্রামবাসী বিভিন্ন স্থানে তার খোঁজ শুরু করেন। একপর্যায়ে বলহর হাওরে তার ব্যবহৃত নৌকাটি পাওয়া গেলেও আকমল হোসেনের কোনো সন্ধান মেলেনি। পরবর্তীতে নিহতের বড় ভাই মকবুল হোসেন মঙ্গলবার দুপুরে জামালগঞ্জ থানায় একটি জিডি করেন। পরে দীর্ঘ অনুসন্ধানের পর নিখোঁজ হওয়ার প্রায় ১৬ ঘণ্টা পর বলহর হাওরের পাড় থেকে তার লাশ উদ্ধার করা হয়। ভীমখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আখতারুজ্জামান তালুকদার বলেন, নিখোঁজের পর বলহর হাওরে লাশটি পাওয়া গেছে। ঘটনাস্থলে জামালগঞ্জ থানা পুলিশ ও নিহতের স্বজনরা উপস্থিত রয়েছেন। ঘটনা তদন্ত করার জন্য দাবি জানিয়েছে নিহতের পরিবার। এ ব্যাপারে জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ ঘটনার সত্যতা নিশ্চিত করে মো. বন্দে আলী জানান, ঘটনাস্থলে আমি পৌঁছেছি। লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু

‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু