দোয়ারাবাজারে কিশোরকে বলাৎকার, যুবক গ্রেফতার
- আপলোড সময় : ০৫-০৮-২০২৬ ১০:৪৫:৪৪ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৫-০৮-২০২৬ ১০:৪৫:৪৪ পূর্বাহ্ন
দোয়ারাবাজার প্রতিনিধি ::
দোয়ারাবাজারে কিশোরকে (১২) বলাৎকারের অভিযোগে মো. আলাল (২৪) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ৩ আগস্ট সোমবার সন্ধ্যায় উপজেলার ৪নং মান্নারগাঁও ইউনিয়নের জালালপুর গ্রামে এই ঘটনা ঘটে। গ্রেফতার আলাল ওই গ্রামেরই ইসলাম খাঁ’র ছেলে। ভুক্তভোগী কিশোর ও অভিযুক্ত যুবক পাশাপাশি বাড়ির বাসিন্দা।
এ ঘটনায় ভুক্তভোগী কিশোরের বাবা ওইদিন রাতেই বাদী হয়ে দোয়ারাবাজার থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত আলালকে গ্রেফতার করে।
মামলা সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় কিশোরকে কৌশলে নির্জন ঝোপে নিয়ে বলাৎকার করে। এ সময় কিশোরের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে আলাল ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার জানান, গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং ভিকটিমের শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

দোয়ারাবাজার প্রতিনিধি