সুনামগঞ্জ , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ , ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অধ্যাপক ড. মৃদুলকান্তি চক্রবর্তীর মৃত্যুবার্ষিকী আজ বিদ্যুৎ ভোগান্তি কাটবে কবে? সুনামগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ড: ‘ঝুঁকিপূর্ণ’ দাবি করে মোহাম্মদপুরের প্রস্তাবিত ভোটকেন্দ্র বাতিলের আবেদন “যে তার সন্তানদের মেরে ফেলে সে বাবা না, তার ফাঁসি হোক” মার্চে শুরু, মে-তে চূড়ায়, বজ্রপাতে সবচেয়ে ঝুঁকিতে হাওরাঞ্চল শাল্লায় যুবলীগ নেতা অরিন্দম চৌধুরী গ্রেপ্তার দিরাইয়ে সেলাই মেশিন বিতরণ দিনে বিদ্যুতের ঘাটতি ৩ হাজার মেগাওয়াটেরও বেশি, রাতে পরিস্থিতি আরও খারাপ শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত দুই সন্তানকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে নিখোঁজের নাটক সাজান বাবা ‎সাংবাদিক বায়েজীদের পিতৃবিয়োগে সুনামকন্ঠ পরিবারের শোক দোয়ারাবাজারের ডালিয়া কমিউনিটি ক্লিনিকে ৮ বছরেও পায়নি বিদ্যুৎ সংযোগ ‎সাংবাদিক বায়েজীদের বাবার ইন্তেকাল সদরে সাফল্যের জোয়ার, অন্যান্য উপজেলায় ভাটা, পাসের হার ৫৩.৮৮ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪৪৩ জন সুনামগঞ্জে ৬ মাসে প্রাণ গেছে ৫৩ জনের ফেল করেছে ৬ লাখ ৯০ হাজার শিক্ষার্থী “সবচেয়ে মিষ্টি গান সেগুলোই, যা সবচেয়ে দুঃখের কথা বলে” মিয়ারচর খেয়াঘাটে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে মানববন্ধন দিরাইয়ে এসএসসিতে সেরা বালিকা বিদ্যালয়, পিছিয়ে রয়েছে রফিনগর হাওরাঞ্চলে গরু চুরির হিড়িক, এক মাসে অর্ধশতাধিক গরু চুরি

ইয়াবা ব্যবসায়ী মাহবুবুর রহমান গ্রেফতার

  • আপলোড সময় : ০৫-০৮-২০২৬ ১০:৪০:৩৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৮-২০২৬ ১০:৪০:৩৫ পূর্বাহ্ন
ইয়াবা ব্যবসায়ী মাহবুবুর রহমান গ্রেফতার
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ শহরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবাসহ মাহবুবুর রহমান (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের দাবি, মাহবুবুর রহমান সুনামগঞ্জ শহরের অন্যতম ইয়াবা কারবারি। সে সুনামগঞ্জ সদর উপজেলার ধোপাখালি (মাইজবাড়ি) এলাকার খলিলুর রহমানের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোররাতে সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ পিপিএম-এর কাছে গোপন তথ্য আসে, শহরের লঞ্চঘাট এলাকায় ইয়াবা বিক্রির উদ্দেশ্যে মজুদ করা হয়েছে। তথ্যের ভিত্তিতে সুনামগঞ্জ শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই অভিজিৎ ভৌমিককে অভিযান পরিচালনার দায়িত্ব দেওয়া হয়। পরে এসআই অভিজিৎ ভৌমিকের নেতৃত্বে পুলিশের একটি দল তাৎক্ষণিক অভিযান চালিয়ে লঞ্চঘাট এলাকা থেকে ইয়াবাসহ মাহবুবুর রহমানকে আটক করে। পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এ বিষয়ে সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি রতন শেখ পিপিএম বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। শহরে মাদক কারবার ও সরবরাহের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিদ্যুৎ ভোগান্তি কাটবে কবে?

বিদ্যুৎ ভোগান্তি কাটবে কবে?