সুনামগঞ্জ , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দিরাই সরকারি ডিগ্রি  কলেজে ‎"অধ্যক্ষ বিহীন ১৭ বছর" ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক উন্নয়নে ১৭৪ কোটি টাকার কাজ উদ্বোধন ভিপি জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে মমতাজ বেগম ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক ১ ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? ‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন

পাল্টা সংবাদ সম্মেলন রফিকুল ইসলামের প্রতিপক্ষের সব অভিযোগ প্রত্যাখ্যান

  • আপলোড সময় : ০৫-০৮-২০২৬ ১০:৩১:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৮-২০২৬ ১০:৩১:৪৬ পূর্বাহ্ন
পাল্টা সংবাদ সম্মেলন রফিকুল ইসলামের প্রতিপক্ষের সব অভিযোগ প্রত্যাখ্যান
স্টাফ রিপোর্টার :: জামালগঞ্জে প্রতিপক্ষের সব অভিযোগ প্রত্যাখ্যান করে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন মো. রফিকুল ইসলাম বিন বারী। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় জামালগঞ্জের নতুনপাড়াস্থ তার নিজ বাসভবনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। গত রবিবার জামালগঞ্জ সদর ইউনিয়নের শাহপুর গ্রামের মো. কামাল মিয়া আয়োজিত সংবাদ সম্মেলনে রফিকুল ইসলামের বিরুদ্ধে জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে শান্তি-শৃঙ্খলা ভঙ্গসহ নানা অভিযোগ আনা হয়। জামালগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম বিন বারী সব অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে লিখিত বক্তব্যে বলেন, ২৩ জুলাই জমির রেকর্ড মালিকানা তদন্তে ভূমি অফিসের সার্ভেয়ার শাহপুর বাঁধ বাজার এলাকায় আসেন। সেখানে ফখরুল আলম চৌধুরী ও কামাল উদ্দিনসহ কয়েকজন বিশৃঙ্খলা সৃষ্টি করেন। একপর্যায়ে তিনিসহ স্থানীয়দের প্রচেষ্টায় পরিস্থিতি শান্ত হয়। ‎কামাল উদ্দিনের সংবাদ সম্মেলনে তার ছোট বোন পারভিন আক্তারের দেনমোহরের টাকা আত্মসাতের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা উল্লেখ করে তিনি বলেন, দেনমোহরের বিষয়টি সত্য হলে পরিবারের অন্য সদস্যরা তা জানতেন। তাদের অন্যায় কাজে সহযোগিতা না করায় তাকে সামাজিকভাবে হেয় করতে এ অভিযোগ আনা হয়েছে। লিখিত বক্তব্যে তিনি বলেন, ২০১৮ সালে পরাগ চৌধুরী (ভাতিজা) তার মা-বাবাকে মারধর করলে পুলিশের সহায়তায় তাদের উদ্ধার করে আত্মীয়ের বাড়িতে পাঠিয়েছেন তিনি। তখন পরাগের আপন ভাই কায়সার আহমেদের নামে কিছু সম্পত্তি হেবা দলিল করা হলে তাতে তার কোনো সম্পৃক্ততা ছিল না। ‎আপন ভাই শিরহান চৌধুরীর ভূমি সংক্রান্ত অভিযোগ প্রসঙ্গে রফিকুল ইসলাম বলেন, পারিবারিক বণ্টনে তিনি ১ দশমিক ৫০ একর জমির অধিকারী হলেও তা এখন অন্যদের ভোগদখলে রয়েছে। সাচনা বাজারের দোকানভিটা অন্যরা পেলেও সেখানে তার কোনো অংশ নেই। রফিকুল ইসলাম বিন বারী সাংবাদিকদের উদ্দেশে বলেন, তার বিরুদ্ধে আনা প্রতিটি অভিযোগ ডাহা মিথ্যা ও বানোয়াট। তিনি সবার উপস্থিতিতে অভিযোগের সত্যতা যাচাইয়ে যেকোনো স্থানে বৈঠকে বসতেও প্রস্তুত আছেন। গণমাধ্যমকে সঠিক অনুসন্ধানের মাধ্যমে সত্য উদঘাটন করে ন্যায়বিচার প্রতিষ্ঠায় সহযোগিতার আহ্বান জানিয়েছেন তিনি। সংবাদ সম্মেলনে রফিকুল ইসলাম বিন বারীর আপন ভাই সিদ্দিক আহমদ চৌধুরী, আব্দুল বাসিত চৌধুরী, ফরহাদ চৌধুরী ও সোহেল চৌধুরী, চাচাতো ভাই আব্দুল ওয়াদুদ চৌধুরী, ভাতিজা অসীম চৌধুরী, পায়েল চৌধুরী, রোকন চৌধুরীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু

‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু