সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ , ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দিরাই পৌরসভা প্রতিষ্ঠার ২৭ বছর, নাগরিক সুবিধা সেই তিমিরে ছাতকে অনুমোদনহীন দুই শতাধিক চুনের কারখানা সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে ক্লিনিক নয়, প্র্যাকটিসও বন্ধ পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের হুঁশিয়ারি ‎পটিয়া থেকে ৫১৪৮, এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে নিয়োগের চিত্র জেলায় ৫১ নদী-খালের ২০০ কি.মি. খননের পরিকল্পনা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে ‘প্রতিষ্ঠা প্রকল্পে’র অবহিতকরণ কর্মশালা দোয়ারাবাজারে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অপপ্রচারের প্রতিবাদে ইসলামপুর ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন সুনামগঞ্জ শহরে মারামারি, নিরপেক্ষ তদন্ত চায় শ্রাবণের পরিবার দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রের’ অভিযোগ, সুনামগঞ্জে যুবদলের মিছিল সমাবেশ ‎বজ্রপাতের ঝুঁকি কমাতে হাওরের সড়কজুড়ে শতাধিক তালগাছের চারা রোপণ ‎জাতিসংঘে তারেকের প্রথম ভাষণ, সামনে বাংলাদেশের নতুন বার্তা ‎বাংলা কিউআর বাস্তবায়ন নিয়ে বাংলাদেশ ব্যাংকের মতবিনিময় সভা ও র‍্যালি রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ জ্বালানি তেলের দাম বাড়ায় জনসাধারণের ক্ষোভ তাহিরপুরে ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি বহিষ্কার সোনালী চেলা নদীতে ড্রেজারের তান্ডব থামেনি সাদাসিধে জীবন, আলোকিত কর্মযাত্রা নজরুল বর্ষ উপলক্ষে সুনামগঞ্জ সদরে উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

শান্তিপুর নদীতে বালু লুটের ঘটনায় ৮ নৌকা বিনষ্ট

  • আপলোড সময় : ০৫-০৮-২০২৬ ১২:৫১:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৮-২০২৬ ১২:৫১:৫১ পূর্বাহ্ন
শান্তিপুর নদীতে বালু লুটের ঘটনায় ৮ নৌকা বিনষ্ট
স্টাফ রিপোর্টার :: তাহিরপুর উপজেলার সীমান্তঘেঁষা শান্তিপুর নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে অভিযান চালিয়ে প্রায় আটটি কাঠের ইঞ্জিনচালিত ও বারকি নৌকা বিনষ্ট করেছে উপজেলা প্রশাসন। সোমবার বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের শান্তিপুর নদী ও তৎসংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরুখ আলম শান্তনু। স্থানীয় সূত্রে জানা গেছে, শান্তিপুর গ্রামের পাশের ইজারাবিহীন নদী থেকে একটি বালু উত্তোলনকারী চক্র দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। এতে নদীর তীরবর্তী বসতবাড়ি, পরিবেশ-প্রতিবেশ, জীববৈচিত্র্য ও প্রাকৃতিক ভারসাম্য হুমকির মুখে পড়েছে। অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নদীতে বাঁশের ব্যারিকেড দেওয়া হয়েছিল। তবে সোমবার বালু উত্তোলনকারী চক্রটি ওই ব্যারিকেড ভেঙে নদী থেকে বালু উত্তোলন শুরু করে বলে অভিযোগ পাওয়া যায়। খবর পেয়ে উপজেলা প্রশাসন সেখানে অভিযান পরিচালনা করে। এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ অনুযায়ী অবৈধভাবে বালু উত্তোলনের প্রমাণ পাওয়ায় প্রায় আটটি কাঠের ইঞ্জিনচালিত ও বারকি নৌকা বিনষ্ট করা হয়। অভিযানে স্থানীয় ইউপি সদস্য, তাহিরপুর থানার পুলিশ সদস্য ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। অভিযানের সত্যতা নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরুখ আলম শান্তনু বলেন, কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। ক্ষতিগ্রস্ত বাঁশের ব্যারিকেড দ্রুত মেরামতের জন্য তাগিদ দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

ছাতকে অনুমোদনহীন দুই শতাধিক চুনের কারখানা

ছাতকে অনুমোদনহীন দুই শতাধিক চুনের কারখানা