সুনামগঞ্জ , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? ‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি

সুনামগঞ্জ সরকারি কলেজের নতুন অধ্যক্ষ প্রফেসর মো. শাহাদত হোসেন

  • আপলোড সময় : ০৫-০৮-২০২৬ ১২:২২:৩৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৮-২০২৬ ১০:৩৮:৫৪ পূর্বাহ্ন
সুনামগঞ্জ সরকারি কলেজের নতুন অধ্যক্ষ প্রফেসর মো. শাহাদত হোসেন
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন প্রফেসর মো. শাহাদত হোসেন। মঙ্গলবার (৪ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব শাহিনা পারভীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রফেসর মো. শাহাদত হোসেন কিশোরগঞ্জের গুরুদয়াল কলেজে ভূগোল বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। উল্লেখ্য, প্রফেসর মো. শাহাদত হোসেন ১৯৬৭ সালে সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার সরিষাকান্দা ইসলামপুর গ্রামে একটি সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। সরিষাকান্দা ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৫ম শ্রেণি পাশ করার পর ষষ্ঠ শ্রেণিতে মোহনগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের ভর্তি হন। সপ্তম শ্রেণি থেকে তিনি ঢাকাস্থ রামপুরা একরামুন্নেছা উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করেন এবং একই বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন। এসএসসি পাশ করার পর তিনি বাংলাদেশের ঐতিহ্যবাহী কলেজ ঢাকা কলেজে ভর্তি হন এবং প্রথম বিভাগ পেয়ে এইচএসসি পাশ করেন। অতঃপর জনাব মো. শাহাদত হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগে ভর্তি হন এবং এখান থেকেই অনার্স ও মাস্টার্স কোর্স সম্পন্ন করেন। লেখাপড়া শেষ করে ১৯৯৫ সালে তিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এনজিও হেলেন কেলারে যোগদান করেন। এক বছরেরও কম সময় চাকুরি করার পর তিনি সুনামগঞ্জ মহিলা কলেজে যোগ দেন। কর্মজীবনে প্রফেসর মো. শাহাদত হোসেন সুনামগঞ্জ, নওগাঁ ও কিশোরগঞ্জ জেলায় চাকুরি করেছেন। ছাত্রজীবন থেকেই তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডে জড়িত ছিলেন। উল্লেখ্য, সরকারি চাকুরি করলেও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডে জড়িত থাকায় তিনি নিজ জেলা সুনামগঞ্জ ও নিজ উপজেলা ধর্মপাশায় খুবই সুপরিচিত। বিশ্ববিদ্যালয় জীবনে তিনি স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন। সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজে ডিগ্রী কোর্স চালুর বিষয়ে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন। এছাড়া প্রফেসর মো. শাহাদত হোসেন একজন লেখক হিসেবেও সুপরিচিত। হাওর ও শিক্ষা নিয়ে তাঁর অনেক লেখা স্থানীয় পত্রিকায় প্রকাশিত হয়েছে। তিনি একজন বিখ্যাত ডিএক্সার। বিশ্বের অন্তত ৫০ টি দেশের পাঁচ শতাধিক কিউএসএল কার্ড তার সংগ্রহের রয়েছে। তাছাড়া বিবিসি, ডয়চে ভেলে, এনএইইচকে রেডিও জাপান, আইআরআইবি রেডিও তেহরান, রেডিও তাইওয়ান ইন্টারন্যাশনাল প্রভৃতি বেতার কেন্দ্রের মনিটর হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি একজন সংগঠকও। একাধিক সংগঠনের প্রতিষ্ঠাতা হিসেবে কাজ করেছেন। বর্তমানে দেশের বৃহত্তম শ্রোতা সংগঠন এসোসিয়েশন অব রেডিও লিসেনার্স ক্লাব বাংলাদেশ’র সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু

‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু