সুনামগঞ্জ , মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬ , ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কোটি টাকা হাতিয়ে নিয়েছে দালাল চক্র সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবনের উদ্বোধন ৫ আগস্ট ঘিরে তৎপরতা চালানোর মুরোদ আওয়ামী লীগের নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ‎সুনামগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে মামলা: নাদের, পলিন, রিপন-দীপঙ্করসহ ৪৮ জন আসামি পূবালী ব্যাংকের ইলেক্ট্রনিক বুথ ও সেল্ফ সার্ভিস সেন্টারের উদ্বোধন গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন

‘শ্যোন অ্যারেস্ট’ প্রবণতা বন্ধে আইনি নোটিস

  • আপলোড সময় : ০৪-০৮-২০২৬ ১০:০৫:৩৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৮-২০২৬ ১০:০৫:৩৮ পূর্বাহ্ন
‘শ্যোন অ্যারেস্ট’ প্রবণতা বন্ধে আইনি নোটিস
সুনামকণ্ঠ ডেস্ক :: ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ১৬৭ এ ধারার অধীনে ‘শ্যোন অ্যারেস্ট’ পদ্ধতি ব্যবহার করে আদালতের দেওয়া জামিন কার্যত অকার্যকর করে দেওয়ার প্রবণতা বন্ধে ব্যবস্থা নিতে সরকারের সংশ্লিষ্টদের উদ্দেশে আইনি নোটিস পাঠানো হয়েছে। এতে শ্যোন অ্যারেস্ট নিয়ে যথাযথ নির্দেশিকা প্রণয়ন ও তা বাস্তবায়নের অনুরোধ জানানো হয়েছে। গত রবিবার আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের দুই সচিব, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল, স্বরাষ্ট্র সচিব পুলিশের মহাপরিদর্শকের (আইজি) কাছে রেজিস্টার্ড ডাকযোগে নোটিসটি পাঠানো হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ হুমায়ন কবির পল্লব ‘ল অ্যান্ড লাইফ ফাউন্ডেশন ট্রাস্ট’ এবং তিনজন আইনজীবী মোহাম্মদ কাউছার, মো. মাকসুদুর রহমান ও মারুফ হাসান তমালের পক্ষে এ নোটিস পাঠান। নোটিসে পাঁচ দিনের মধ্যে সংশ্লিষ্ট বিষয়ে ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। নোটিসে তিনি বলেন, ব্রিটিশ আমল থেকেই জামিনকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের নজির রয়েছে। অথচ আইনের সাধারণ নীতি হলো, জামিনই হবে স্বাভাবিক নিয়ম। কিন্তু বর্তমানে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে, একজন ব্যক্তি একটি মামলায় জামিন পাওয়ার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে অন্য একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আবার হেফাজতে রাখছে। এর ফলে আদালতের দেওয়া জামিনের কার্যকারিতা নষ্ট হচ্ছে এবং বিচার প্রার্থীদের সংবিধান-স্বীকৃত মৌলিক অধিকার ক্ষুণœ হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দেশকে পরিষ্কার ও সুন্দর রাখতে প্রধানমন্ত্রীর আহ্বান

দেশকে পরিষ্কার ও সুন্দর রাখতে প্রধানমন্ত্রীর আহ্বান