সুনামগঞ্জ , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক ‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি

তাহিরপুরে ১৫০ কৃষকের মাঝে গাছের চারা, জৈবসার বিতরণ

  • আপলোড সময় : ০৪-০৮-২০২৬ ০৯:৪৮:১৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৮-২০২৬ ০৯:৫১:২১ পূর্বাহ্ন
তাহিরপুরে ১৫০ কৃষকের মাঝে গাছের চারা, জৈবসার বিতরণ
স্টাফ রিপোর্টার ::
তাহিরপুরে কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষি পুনর্বাসনের লক্ষ্যে ২০২৫-২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় ১৫০ জন কৃষক-কৃষাণীর মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা, বাঁশের খুঁটি ও জৈবসার বিতরণ করা হয়েছে। সোমবার (৩ আগস্ট) দুপুরে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগী কৃষক-কৃষাণীদের হাতে এসব কৃষি উপকরণ তুলে দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরুখ আলম শান্তনু। অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আসাদুজ্জামান আসাদসহ কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং উপকারভোগী কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন। উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, সরকার কৃষকদের কৃষি উৎপাদন বৃদ্ধিতে প্রয়োজনীয় সহায়তা দিয়ে যাচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে কৃষকদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণের পাশাপাশি আধুনিক কৃষি প্রযুক্তি ও উৎপাদন বৃদ্ধিতে সার্বক্ষণিক পরামর্শ প্রদান করা হচ্ছে। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরুখ আলম শান্তনু বলেন, কৃষি বিভাগের দেওয়া উপকরণ যথাযথভাবে ব্যবহার করতে পারলে কৃষক-কৃষাণীরা সরাসরি উপকৃত হবেন। তিনি কৃষকদের উৎপাদনশীলতা বাড়াতে সরকারি সহায়তার সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানান।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা

আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা