সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পূবালী ব্যাংকের ইলেক্ট্রনিক বুথ ও সেল্ফ সার্ভিস সেন্টারের উদ্বোধন গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি

পূবালী ব্যাংকের ইলেক্ট্রনিক বুথ ও সেল্ফ সার্ভিস সেন্টারের উদ্বোধন

  • আপলোড সময় : ০৩-০৮-২০২৬ ০১:৩৫:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৮-২০২৬ ০১:৩৭:১২ অপরাহ্ন
পূবালী ব্যাংকের ইলেক্ট্রনিক বুথ ও সেল্ফ সার্ভিস সেন্টারের উদ্বোধন
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে গ্রাহকদের আধুনিক ও দ্রুত ব্যাংকিং সেবা নিশ্চিত করতে পূবালী ব্যাংক পিএলসির নতুন ইলেক্ট্রনিক বুথ ও সেল্ফ সার্ভিস সেন্টারের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৩ আগস্ট) দুপুরে শহরের হাছননগরের বিহারি পয়েন্টে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে এ বুথের উদ্বোধন করেন পূবালী ব্যাংক সিলেট প্রিন্সিপাল অফিসের মহাব্যবস্থাপক চৌধুরী মো. সফিউল হাসান।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, গ্রাহকদের নিরাপদ, সহজ ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা নিশ্চিত করতে পূবালী ব্যাংক ধারাবাহিকভাবে আধুনিক সেবা সম্প্রসারণ করছে। নতুন এই ইলেক্ট্রনিক বুথ ও সেল্ফ সার্ভিস সেন্টারের মাধ্যমে গ্রাহকরা ২৪ ঘণ্টা বিভিন্ন ব্যাংকিং সুবিধা গ্রহণ করতে পারবেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পূবালী ব্যাংকের পশ্চিম অঞ্চল প্রধান ও উপ মহাব্যবস্থাপক রুহুল আমীন, ব্যাংকের সুনামগঞ্জ শাখার সহকারী ব্যবস্থাপক জয়নাল আবেদীন, অপারেশন ম্যানেজার জাহিদ হোসেন, সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি সামছুল হক, সহ-সভাপতি এনানুল হক, পরিচালক নুরুল হকসহ ব্যাংকের কর্মকর্তা, ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

উদ্বোধন শেষে নতুন বুথ ও সেল্ফ সার্ভিস সেন্টারের সার্বিক সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন