সুনামগঞ্জ , মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ , ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সদরে সাফল্যের জোয়ার, অন্যান্য উপজেলায় ভাটা, পাসের হার ৫৩.৮৮ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪৪৩ জন সুনামগঞ্জে ৬ মাসে প্রাণ গেছে ৫৩ জনের ফেল করেছে ৬ লাখ ৯০ হাজার শিক্ষার্থী “সবচেয়ে মিষ্টি গান সেগুলোই, যা সবচেয়ে দুঃখের কথা বলে” মিয়ারচর খেয়াঘাটে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে মানববন্ধন দিরাইয়ে এসএসসিতে সেরা বালিকা বিদ্যালয়, পিছিয়ে রয়েছে রফিনগর হাওরাঞ্চলে গরু চুরির হিড়িক, এক মাসে অর্ধশতাধিক গরু চুরি জুলাইয়ে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় নিহত ৩১ জীবিত থাকতে পায়নি, মৃত্যুর পর আইসিইউতে হাম-আক্রান্ত শিশু- অভিযোগ বাবা-মায়ের ডা. সৈয়দ মোনাওয়ার আলী : জনকল্যাণে অনন্য পথিকৃৎ ভারতীয় মদসহ কথিত সাংবাদিক লিটন আটক ট্রাভেলস ব্যবসায়ীর মরদেহ উদ্ধার বোকা নদীর সেতুতে ঝুলছে ডাম্প ট্রাক, চালক পলাতক সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই : প্রধানমন্ত্রী সাড়ে ৬ বছরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১৫ হাজার ৭১২ ভালো কাজের প্রলোভনে ভারতে পাচার, গুয়াহাটি ক্যাম্পে মানবেতর জীবন সুনামগঞ্জের যুবকের বৈঠার টানেই চলে জীবন-সংসার রবীন্দ্রনাথের জীবন, কর্ম ও দর্শন নিয়ে সাহিত্য আড্ডা দিরাই বিএনপি’র অভ্যন্তরীণ বিরোধ তুঙ্গে কিসের হাসিনা, তার চেহারা কি দেখা গেছে : স্বরাষ্ট্রমন্ত্রী
নেতৃত্বে মামুন অর রশিদ ও অশেষ তালুকদার

সুনামগঞ্জে শাল্লা কল্যাণ সমিতির যাত্রা শুরু

  • আপলোড সময় : ০৩-০৮-২০২৬ ০১:৪৮:৫৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৮-২০২৬ ০১:৫৪:৪৮ পূর্বাহ্ন
সুনামগঞ্জে শাল্লা কল্যাণ সমিতির যাত্রা শুরু
স্টাফ রিপোর্টার :: “যে অপরের কল্যাণ করে, সে সবার আগে নিজের কল্যাণই করে” পরম সত্য ও মানবসেবার এই উদার ব্রতকে সামনে রেখে সুনামগঞ্জে অনুষ্ঠিত হলো ‘শাল্লা কল্যাণ সমিতি’র দ্বিবার্ষিক সম্মেলন। প্রবাসে কিংবা নিজ জনপদের বাইরে থাকা শাল্লাবাসীর ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করার অঙ্গীকার নিয়ে শনিবার (১ আগস্ট) সন্ধ্যা ৭টায় শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এক প্রাণবন্ত আবহে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের মূল আকর্ষণ ছিল আগামী কার্যকালের জন্য যোগ্য ও নিষ্ঠাবান নেতৃত্ব নির্বাচন। উপস্থিত সদস্যদের প্রত্যক্ষ মত ও সর্বসম্মতিক্রমে অ্যাডভোকেট মামুন অর রশিদকে সভাপতি এবং অশেষ তালুকদারকে সাধারণ স¤পাদক নির্বাচিত করে ২৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। শাল্লা কল্যাণ সমিতির সভাপতি মো. সুলেমান মিয়ার সভাপতিত্বে এবং আহ্বায়ক কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট দিপু রঞ্জন দাশের দক্ষ সঞ্চালনায় সম্মেলনে আলোচক ও অতিথিরা তাদের গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন। অনুষ্ঠানে প্রবীণ ও শিক্ষাবিদ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন শাহীদ আলী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক রঞ্জিত চক্রবর্তী ও রাগীব রাবেয়া কলেজের সহকারী অধ্যাপক নূরুল আমিন। অতিথিগণ তাদের বক্তব্যে বলেন, একটি অরাজনৈতিক ও সামাজিক সংগঠনের আসল শক্তি হলো তার ঐক্য এবং সুনির্দিষ্ট জনকল্যাণমুখী উদ্দেশ্য। সুনামগঞ্জে বসবাসরত শাল্লাবাসীর পারস্পরিক সুখ-দুঃখের অংশীদার হতে এবং নিজ এলাকার সার্বিক উন্নয়নে এই সমিতি দীর্ঘদিন ধরে সেতু বন্ধন হিসেবে কাজ করছে। নতুন এই নেতৃত্বের মাধ্যমে সংগঠনের সামাজিক ও মানবিক কর্মকা- আরও এক ধাপ এগিয়ে যাবে। সম্মেলনে সংগঠনের ভাবমূর্তি উজ্জ্বল করতে এবং আগামী দিনের কার্যক্রম বেগবান করার লক্ষ্যে মুক্ত আলোচনায় অংশ নেন আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ। বক্তব্য রাখেন রানা রঞ্জন চৌধুরী, চিন্তা হরণ চৌধুরী, সুমিত কান্তি সিংহ, সজল কান্তি দাস, অ্যাডভোকেট রফিকুল ইসলাম, পল্লব হোম দাস, নুরুল আমিন ও যোগেন্দ্র সমাজপতি। বক্তারা বলেন, শাল্লা উপজেলার ঐতিহ্য রক্ষা ও সুনামগঞ্জ শহরে অবস্থানরত শাল্লার মানুষের অধিকার ও কল্যাণে এই সমিতি সর্বদা পাশে থাকবে। সম্মেলনের চূড়ান্ত পর্বে ২৭ সদস্যের নতুন কমিটি নাম ঘোষণার পর সভাকক্ষে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। নবগঠিত কমিটির সভাপতি অ্যাডভোকেট মামুন অর রশিদ এবং সাধারণ স¤পাদক অশেষ তালুকদার উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সদরে সাফল্যের জোয়ার, অন্যান্য উপজেলায় ভাটা, পাসের হার ৫৩.৮৮ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪৪৩ জন

সদরে সাফল্যের জোয়ার, অন্যান্য উপজেলায় ভাটা, পাসের হার ৫৩.৮৮ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪৪৩ জন