সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য

টাঙ্গুয়ার হাওরে সচেতনতামূলক ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড স্থাপন

  • আপলোড সময় : ০৩-০৮-২০২৬ ০১:২২:০৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৮-২০২৬ ০১:২২:০৯ পূর্বাহ্ন
টাঙ্গুয়ার হাওরে সচেতনতামূলক ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড স্থাপন
স্টাফ রিপোর্টার :: টাঙ্গুয়ার হাওরের প্রকৃতি, পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে পর্যটক, হাউজবোট পরিচালনাকারী এবং স্থানীয় বাসিন্দাদের সচেতন করতে বিভিন্ন স্থানে সচেতনতামূলক ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড স্থাপন করেছে তাহিরপুর উপজেলা প্রশাসন। শনিবার বিকেলে টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ারসহ গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে এসব ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড স্থাপন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান মানিক। সুনামগঞ্জ জেলা প্রশাসন ও তাহিরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থাপিত এসব প্রচারসামগ্রীতে টাঙ্গুয়ার হাওরের পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় করণীয় ও বর্জনীয় বিষয়ে বিভিন্ন সচেতনতামূলক বার্তা তুলে ধরা হয়েছে। পর্যটকদের দায়িত্বশীল আচরণ নিশ্চিত করার পাশাপাশি হাওরপাড়ের বাসিন্দাদেরও পরিবেশের ক্ষতিকর কর্মকা- থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। এ সময় প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা, বিভিন্ন এনজিওর প্রতিনিধি এবং হাওরপাড়ের স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান মানিক বলেন, টাঙ্গুয়ার হাওরের প্রকৃতি, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় প্রশাসন ধারাবাহিকভাবে কাজ করছে। তবে এই অনন্য জলাভূমি সংরক্ষণে প্রশাসনের পাশাপাশি স্থানীয় বাসিন্দা, পর্যটক ও সংশ্লিষ্ট সবার সম্মিলিত সচেতনতা ও দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য। উল্লেখ্য, আন্তর্জাতিক গুরুত্বস¤পন্ন জলাভূমি টাঙ্গুয়ার হাওরের প্রকৃতি ও জীববৈচিত্র্য বিভিন্ন কারণে হুমকির মুখে পড়ছে। এ অবস্থায় হাওর সংরক্ষণে সরকারি নজরদারি আরও জোরদার করা এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন পরিবেশ সচেতনমহল।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন