টাঙ্গুয়ার হাওরে সচেতনতামূলক ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড স্থাপন
- আপলোড সময় : ০৩-০৮-২০২৬ ০১:২২:০৯ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৩-০৮-২০২৬ ০১:২২:০৯ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
টাঙ্গুয়ার হাওরের প্রকৃতি, পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে পর্যটক, হাউজবোট পরিচালনাকারী এবং স্থানীয় বাসিন্দাদের সচেতন করতে বিভিন্ন স্থানে সচেতনতামূলক ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড স্থাপন করেছে তাহিরপুর উপজেলা প্রশাসন।
শনিবার বিকেলে টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ারসহ গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে এসব ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড স্থাপন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান মানিক।
সুনামগঞ্জ জেলা প্রশাসন ও তাহিরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থাপিত এসব প্রচারসামগ্রীতে টাঙ্গুয়ার হাওরের পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় করণীয় ও বর্জনীয় বিষয়ে বিভিন্ন সচেতনতামূলক বার্তা তুলে ধরা হয়েছে। পর্যটকদের দায়িত্বশীল আচরণ নিশ্চিত করার পাশাপাশি হাওরপাড়ের বাসিন্দাদেরও পরিবেশের ক্ষতিকর কর্মকা- থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। এ সময় প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা, বিভিন্ন এনজিওর প্রতিনিধি এবং হাওরপাড়ের স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান মানিক বলেন, টাঙ্গুয়ার হাওরের প্রকৃতি, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় প্রশাসন ধারাবাহিকভাবে কাজ করছে। তবে এই অনন্য জলাভূমি সংরক্ষণে প্রশাসনের পাশাপাশি স্থানীয় বাসিন্দা, পর্যটক ও সংশ্লিষ্ট সবার সম্মিলিত সচেতনতা ও দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য।
উল্লেখ্য, আন্তর্জাতিক গুরুত্বস¤পন্ন জলাভূমি টাঙ্গুয়ার হাওরের প্রকৃতি ও জীববৈচিত্র্য বিভিন্ন কারণে হুমকির মুখে পড়ছে। এ অবস্থায় হাওর সংরক্ষণে সরকারি নজরদারি আরও জোরদার করা এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন পরিবেশ সচেতনমহল।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ