সুনামগঞ্জ , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎বাংলা কিউআর বাস্তবায়ন নিয়ে বাংলাদেশ ব্যাংকের মতবিনিময় সভা ও র‍্যালি রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ জ্বালানি তেলের দাম বাড়ায় জনসাধারণের ক্ষোভ তাহিরপুরে ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি বহিষ্কার সোনালী চেলা নদীতে ড্রেজারের তান্ডব থামেনি সাদাসিধে জীবন, আলোকিত কর্মযাত্রা নজরুল বর্ষ উপলক্ষে সুনামগঞ্জ সদরে উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বিএনপি নেতা জালাল উদ্দিন ফারুকীকে দল থেকে বহিষ্কারের সুপারিশ জুবিলী উচ্চ বিদ্যালয়ে ফুটবল উৎসব উদ্বোধন প্রকল্পের অপেক্ষায় ভাগাড়ে পরিণত পুরাতন পৌরসভা চত্বর কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন সফর সংক্ষিপ্ত, কূটনৈতিক কর্মসূচি বিস্তৃত: নিউইয়র্কে তারেক রহমান নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি ঢাকা-সিলেট সড়কের ৬ লেনের নির্মাণকাজ শেষ হবে ২৯ সালে : সড়কমন্ত্রী দিরাই সরকারি ডিগ্রি  কলেজে ‎"অধ্যক্ষ বিহীন ১৭ বছর" ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক উন্নয়নে ১৭৪ কোটি টাকার কাজ উদ্বোধন ভিপি জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে মমতাজ বেগম ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক ১ ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? ‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু

সুনামগঞ্জে নাগরিক তথ্য অধিকার ফোরামের আত্মপ্রকাশ

  • আপলোড সময় : ০৩-০৮-২০২৬ ০১:১৯:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৮-২০২৬ ০১:১৯:৫০ পূর্বাহ্ন
সুনামগঞ্জে নাগরিক তথ্য অধিকার ফোরামের আত্মপ্রকাশ
সরকারি ও বেসরকারি সেবামূলক প্রতিষ্ঠানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং সাধারণ জনগণকে তথ্য অধিকার আইন-২০০৯ সম্পর্কে সচেতন করার লক্ষ্যে সুনামগঞ্জে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম, সুনামগঞ্জ’। রবিবার (২ই আগস্ট) শহরের মুক্তিযোদ্ধা শহীদ জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরিতে আয়োজিত এক মতবিনিময় সভায় সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। সভায় কবি ও লেখক সুখেন্দু সেনের সভাপতিত্বে এবং যুব সংগঠক মো. ওবায়দুল হক মিলনের সঞ্চালনায় বক্তব্য দেন সাংস্কৃতিক ও সমাজকর্মী মনসুর আলম তালুকদার, মুক্তিযোদ্ধা শহীদ জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক ও সাংবাদিক অ্যাডভোকেট খলিল রহমান এবং হাওর ও নদী রক্ষা আন্দোলনের সভাপতি মো. রাজু আহমেদ। সভায় বক্তারা বলেন, তথ্য পাওয়া কোনো দয়া নয়; এটি নাগরিকের আইনগত ও মৌলিক অধিকার। তথ্য অধিকার আইনের কার্যকর ব্যবহারের মাধ্যমে সমাজের সর্বস্তরে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন প্রতিষ্ঠা সম্ভব। বিশেষ করে সুনামগঞ্জের হাওরাঞ্চলসহ প্রত্যন্ত এলাকার মানুষ যাতে তাঁদের প্রাপ্য সরকারি-বেসরকারি সেবা ও উন্নয়ন কার্যক্রম সম্পর্কে সঠিক তথ্য জানতে পারেন, সে লক্ষ্যে ফোরামটি কাজ করবে। সভায় সর্বসম্মতিক্রমে মো. মুজাহিদুল ইসলাম মজনুকে সভাপতি এবং মো. ওবায়দুল হক মিলনকে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্যবিশিষ্ট জেলা কার্যকরী কমিটি গঠন করা হয়। কমিটিতে মো. মাইনুদ্দীন ও মহসিন আলমকে যুগ্ম সাধারণ সম্পাদক, ইজাজুল হক চৌধুরী নাছিমকে সাংগঠনিক সম্পাদক, মতিউর রহমানকে দপ্তর সম্পাদক, অ্যাডভোকেট আইন উদ্দিনকে আইন ও অধিকার (RTI) বিষয়ক সম্পাদক, আকিব জাবেদকে অর্থ সম্পাদক, মোশফিকুর রহমান স্বপনকে প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং শবনম দ্দোজা জ্যোতিকে গবেষণা ও তথ্য সম্পাদক করা হয়েছে। এ ছাড়া কমিটিতে প্রশিক্ষণ ও সচেতনতা, তথ্যপ্রযুক্তি ও মাধ্যম, পরিবেশ ও জনস্বার্থসহ বিভিন্ন পদে দায়িত্ব দেওয়া হয়। সভায় জেলার সামাজিক, সাংস্কৃতিক, পরিবেশবাদী আন্দোলন ও সাংবাদিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত থেকে নবগঠিত সংগঠনের সফলতা কামনা করেন। -সংবাদ বিজ্ঞপ্তি

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স