সুনামগঞ্জ , রবিবার, ০২ অগাস্ট ২০২৬ , ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি

সুনামগঞ্জে ২৪ ঘণ্টায় ২৬০ মিলিমিটার বৃষ্টিপাত

  • আপলোড সময় : ০২-০৮-২০২৬ ১০:৪০:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০৮-২০২৬ ১০:৪০:৪৬ পূর্বাহ্ন
সুনামগঞ্জে ২৪ ঘণ্টায় ২৬০ মিলিমিটার বৃষ্টিপাত
স্টাফ রিপোর্টার :: দেশের উত্তর-পূর্বাঞ্চল এবং উজানে ভারতের মেঘালয় ও পশ্চিমবঙ্গে টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে। এর প্রভাবে সিলেট ও সুনামগঞ্জসহ সীমান্তবর্তী এলাকায় বৃষ্টির তীব্রতা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ২৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সুনামগঞ্জে। একই সময়ে সিলেটের কানাইঘাটে ১৬০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের (এফএফডব্লিউসি) শনিবার (১ আগস্ট) সকাল ৯টার তথ্য অনুযায়ী, গত এক দিনে দেশের উত্তর-পূর্বাঞ্চলে ভারী বৃষ্টিপাত অব্যাহত ছিল। বিশেষ করে সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন এলাকায় উল্লেখযোগ্য পরিমাণ বৃষ্টি হয়েছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের মধ্যে সর্বোচ্চ ২৬০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে সুনামগঞ্জে। এছাড়া কানাইঘাটে ১৬০ মিলিমিটার, ছাতকে ১২৫ মিলিমিটার, জাফলংয়ে ৯৮ মিলিমিটার, লালাখালে ৮১ মিলিমিটার, শেওলায় ৭৮ মিলিমিটার এবং লরেরগড়ে ৬০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। একই সময়ে কক্সবাজারেও ৫৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। উজানের পরিস্থিতিও ছিল প্রায় একই রকম। ভারতের মেঘালয়ের খলিহরিয়াতে ২০৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে ৯৫ মিলিমিটার, মেঘালয়ের উইলিয়ামনগরে ৮৯ মিলিমিটার, পশ্চিমবঙ্গের কোচবিহারে ৮৩ মিলিমিটার, মেঘালয়ের রাতাচেরায় ৮০ মিলিমিটার, চেরাপুঞ্জিতে ৬৫ মিলিমিটার এবং মাউসিনরামে ৬১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আবহাওয়াবিদদের মতে, দেশের উত্তর-পূর্বাঞ্চলের নদীগুলোর বেশির ভাগই ভারতের মেঘালয় থেকে নেমে এসেছে। ফলে উজানে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকলে তার প্রভাব অল্প সময়ের মধ্যেই সিলেট ও সুনামগঞ্জ অঞ্চলের নদ-নদীর পানি বৃদ্ধি এবং নি¤œাঞ্চলে জলাবদ্ধতার মাধ্যমে দেখা দিতে পারে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, উজান ও দেশের উত্তর-পূর্বাঞ্চলের বৃষ্টিপাতের পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে। নদ-নদীর পানির গতিপ্রকৃতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় পূর্বাভাস ও সতর্কবার্তা দেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক

১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক