সুনামগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক ‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু

সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাপ্তাহিক সাহিত্য আড্ডা : সাহিত্যচর্চায় প্রাণবন্ত মিলনমেলা

  • আপলোড সময় : ০২-০৮-২০২৬ ০১:৩৮:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০৮-২০২৬ ০১:৩৮:০৫ পূর্বাহ্ন
সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাপ্তাহিক সাহিত্য আড্ডা : সাহিত্যচর্চায় প্রাণবন্ত মিলনমেলা
স্টাফ রিপোর্টার :: সাহিত্যচর্চা, সৃজনশীল চিন্তা এবং নতুন লেখকদের উৎসাহিত করার লক্ষ্যে সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় দৈনিক সুনামকণ্ঠ কার্যালয়ে আয়োজিত এ আড্ডায় কবি, সাহিত্যিক, শিক্ষক ও সাহিত্যপ্রেমীদের প্রাণবন্ত অংশগ্রহণে মুখর হয়ে ওঠে পরিবেশ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সভাপতি প্রভাষক দুলাল মিয়া এবং সঞ্চালনা করেন পরিষদের সাধারণ স¤পাদক অনুপ তালুকদার। আড্ডায় সাহিত্যের নানা দিক, সমকালীন সাহিত্যচর্চা, সৃজনশীল লেখালেখির গুরুত্ব এবং সাহিত্যকে সমাজ-সংস্কৃতির বিকাশে আরও কার্যকরভাবে কাজে লাগানোর বিষয়ে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন পরিষদের উপদেষ্টা অধ্যাপক সৈয়দ মহিবুল ইসলাম। তিনি সাহিত্যকে মানবিক মূল্যবোধ গঠনের অন্যতম শক্তিশালী মাধ্যম হিসেবে উল্লেখ করে নিয়মিত পাঠ ও চর্চার ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন দৈনিক সুনামকণ্ঠ-এর স¤পাদক ও প্রকাশক বিজন সেন রায়, কবি নাসরিন আক্তার খানম এবং লেখক মো. মর্শেদ আলম। তাঁরা সাহিত্যচর্চার ধারাবাহিকতা বজায় রাখা, নবীন লেখকদের এগিয়ে আসার সুযোগ সৃষ্টি এবং স্থানীয় সাহিত্য আন্দোলনকে আরও বেগবান করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। এছাড়াও আলোচনায় অংশ নেন প্রভাষক মো. হাবিবুল্লাহ আছকির তালুকদার, প্রভাষক শেখ মোশাররফ হোসেন, মো. সাজাউর রহমানসহ উপস্থিত সাহিত্য অনুরাগীরা। আলোচনা পর্ব শেষে অনুষ্ঠিত হয় স্বরচিত কবিতা পাঠ। এতে কবিতা আবৃত্তি করেন কবি নাসরিন আক্তার খানম, মো. মুর্শেদ আলম, প্রভাষক দুলাল মিয়া, অনুপ তালুকদার, প্রভাষক শেখ মোশাররফ হোসেন, আলমগীর শাহ এবং আদিল আরমানসহ অন্যান্য কবি ও সাহিত্যপ্রেমীরা। তাঁদের কবিতায় স্থান পায় সমকালীন সমাজ, মানবিক অনুভূতি, দেশপ্রেম ও জীবনের নানা অনুষঙ্গ। অনুষ্ঠানের সমাপনী পর্বে জানানো হয়, প্রতি শনিবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে দৈনিক সুনামকণ্ঠ কার্যালয়ে সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়। সাহিত্যপ্রেমী, কবি, লেখক ও সংস্কৃতিমনা সকলকে এই উন্মুক্ত সাহিত্য আসরে অংশগ্রহণের জন্য আন্তরিক আহ্বান জানানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প

দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প