সুনামগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক ‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু

দেশবরেণ্য রাজনীতিবিদদের সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ

  • আপলোড সময় : ০২-০৮-২০২৬ ০১:২৫:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০৮-২০২৬ ০১:২৫:৪২ পূর্বাহ্ন
দেশবরেণ্য রাজনীতিবিদদের সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ
স্টাফ রিপোর্টার :: প্রধানমন্ত্রী তারেক রহমানসহ দেশবরেণ্য রাজনীতিবিদদের সম্পর্কে অশালীন ও কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় ‘আমরা জুলাই যোদ্ধা’ সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে শহরের পুরাতন বাসস্টেশন এলাকায় জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ট্রাফিক পয়েন্ট এলাকায় গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। সমাবেশে জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। ‘আমরা জুলাই যোদ্ধা’ সুনামগঞ্জ জেলা শাখার আহ্বায়ক হাফিজুল ইসলাম রাজুর সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক মহিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. আবুল কালাম আজাদ, জেলা ছাত্রদলের সাংগঠনিক স¤পাদক ও আসন্ন পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী কামরুল ইসলাম রাজু, যুগ্ম আহ্বায়ক মমিনুল হক কালাচাঁন, সাদেকুল ইসলাম, আমরা জুলাই যোদ্ধা সুনামগঞ্জ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মামুনুর রশিদ, ওবায়দুল ইসলাম, হুমায়ূন আহমেদ, সৌরভসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা অভিযোগ করেন, সম্প্রতি সিলেটের বিভিন্ন স্থানে এনসিপির নেতাদের বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তি করা হয়েছে, যা তারা নিন্দনীয় বলে দাবি করেন। তারা বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও শালীন ভাষা ও গণতান্ত্রিক আচরণ বজায় রাখা উচিত। এছাড়া বক্তারা এনসিপির বিভিন্ন কর্মকা-ের সমালোচনা করে তাদের বিরুদ্ধে নানা অভিযোগ উত্থাপন করেন। তারা আরও বলেন, ভবিষ্যতে এ ধরনের বক্তব্য অব্যাহত থাকলে এনসিপির কর্মসূচির বিরুদ্ধে রাজনৈতিকভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প

দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প