সুনামগঞ্জ , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ , ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অধ্যাপক ড. মৃদুলকান্তি চক্রবর্তীর মৃত্যুবার্ষিকী আজ বিদ্যুৎ ভোগান্তি কাটবে কবে? সুনামগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ড: ‘ঝুঁকিপূর্ণ’ দাবি করে মোহাম্মদপুরের প্রস্তাবিত ভোটকেন্দ্র বাতিলের আবেদন “যে তার সন্তানদের মেরে ফেলে সে বাবা না, তার ফাঁসি হোক” মার্চে শুরু, মে-তে চূড়ায়, বজ্রপাতে সবচেয়ে ঝুঁকিতে হাওরাঞ্চল শাল্লায় যুবলীগ নেতা অরিন্দম চৌধুরী গ্রেপ্তার দিরাইয়ে সেলাই মেশিন বিতরণ দিনে বিদ্যুতের ঘাটতি ৩ হাজার মেগাওয়াটেরও বেশি, রাতে পরিস্থিতি আরও খারাপ শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত দুই সন্তানকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে নিখোঁজের নাটক সাজান বাবা ‎সাংবাদিক বায়েজীদের পিতৃবিয়োগে সুনামকন্ঠ পরিবারের শোক দোয়ারাবাজারের ডালিয়া কমিউনিটি ক্লিনিকে ৮ বছরেও পায়নি বিদ্যুৎ সংযোগ ‎সাংবাদিক বায়েজীদের বাবার ইন্তেকাল সদরে সাফল্যের জোয়ার, অন্যান্য উপজেলায় ভাটা, পাসের হার ৫৩.৮৮ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪৪৩ জন সুনামগঞ্জে ৬ মাসে প্রাণ গেছে ৫৩ জনের ফেল করেছে ৬ লাখ ৯০ হাজার শিক্ষার্থী “সবচেয়ে মিষ্টি গান সেগুলোই, যা সবচেয়ে দুঃখের কথা বলে” মিয়ারচর খেয়াঘাটে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে মানববন্ধন দিরাইয়ে এসএসসিতে সেরা বালিকা বিদ্যালয়, পিছিয়ে রয়েছে রফিনগর হাওরাঞ্চলে গরু চুরির হিড়িক, এক মাসে অর্ধশতাধিক গরু চুরি

সাচনাবাজার মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদ'র কমিটি গঠন

  • আপলোড সময় : ০২-০৮-২০২৬ ০১:২১:১৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০৮-২০২৬ ০১:২২:৫৬ পূর্বাহ্ন
সাচনাবাজার মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদ'র কমিটি গঠন
মো.বায়েজীদ বিন ওয়াহিদ::
জামালগঞ্জ উপজেলার দারুল উলুম হাফিজিয়া আরাবিয়া সাচনা বাজার মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে গোপন ব্যালটের মাধ্যমে তিন বছর মেয়াদি নতুন কমিটি গঠন করা হয়।
শনিবার সকালে মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রাক্তন ছাত্র পরিষদের আহ্বায়ক মাওলানা হাফেজ নুর হোসেন। মাওলানা আলী আকবর ও মাওলানা জহিরুল ইসলামের যৌথ সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার নায়েবে মুহতামিম মুফতি মাওলানা ইলিয়াস মাহমুদ কাসেমী।
এতে বক্তব্য রাখেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ শামসুল হক, সহ-সভাপতি রেজাউল করিম শামীম, মুফতি মাওলানা মুফিজুর রহমান, মাওলানা এখলাছুর রহমান, শিক্ষক আবুল কালাম, মাওলানা জয়নাল আবেদীন, মুফতি মুবাশ্বির আলী, মাওলানা সাইদ আহমদ, মাওলানা আশরাফ উদ্দিন, হাফিজ মনিরুজ্জামান, মাওলানা আব্দুল ওয়াদুদ, মাওলানা শফি আহমদ, মাওলানা মো. রশীদ আহমদ, প্রাক্তন শিক্ষার্থী আতিকুর রহমান প্রমুখ। সাধারণ সভা শেষে উপস্থিত প্রাক্তন শিক্ষার্থীদের গোপন ব্যালটে প্রাক্তন ছাত্র পরিষদের নতুন কমিটিতে সভাপতি হাফিজ মাওলানা নুর হোসাইন, সাধারণ সম্পাদক মাওলানা আলী আকবর, অর্থ সম্পাদক হাফিজ উসমান গণি ও সাংগঠনিক সম্পাদক হিসেবে হাফিজ মাওলানা মুহিব্বুল হক নির্বাচিত হন।
আগামী তিন বছরের জন্য অনুমোদিত এই কমিটির ৩০ দিনের মধ্যে ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
নবনির্বাচিত সদস্যরা বলেন, প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, ভ্রাতৃত্ববোধ ও সহযোগিতার সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি মাদ্রাসার শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং অসচ্ছল শিক্ষার্থীদের সহায়তায় পরিষদ সক্রিয় ভূমিকা পালন করবে। অনুষ্ঠানে বক্তারা বলেন, মাদ্রাসার ঐতিহ্য ও সুনাম অক্ষুণ্ন রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি মাদ্রাসার উন্নয়ন ও কল্যাণমূলক কর্মকান্ডে প্রাক্তন শিক্ষার্থীদের সম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
পরে মাদ্রাসার জন্য বিশেষ অবদান রাখা প্রয়াত অভিভাবকদের রুহের মাগফিরাত এবং প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিদ্যুৎ ভোগান্তি কাটবে কবে?

বিদ্যুৎ ভোগান্তি কাটবে কবে?