সুনামগঞ্জ , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ , ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অধ্যাপক ড. মৃদুলকান্তি চক্রবর্তীর মৃত্যুবার্ষিকী আজ বিদ্যুৎ ভোগান্তি কাটবে কবে? সুনামগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ড: ‘ঝুঁকিপূর্ণ’ দাবি করে মোহাম্মদপুরের প্রস্তাবিত ভোটকেন্দ্র বাতিলের আবেদন “যে তার সন্তানদের মেরে ফেলে সে বাবা না, তার ফাঁসি হোক” মার্চে শুরু, মে-তে চূড়ায়, বজ্রপাতে সবচেয়ে ঝুঁকিতে হাওরাঞ্চল শাল্লায় যুবলীগ নেতা অরিন্দম চৌধুরী গ্রেপ্তার দিরাইয়ে সেলাই মেশিন বিতরণ দিনে বিদ্যুতের ঘাটতি ৩ হাজার মেগাওয়াটেরও বেশি, রাতে পরিস্থিতি আরও খারাপ শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত দুই সন্তানকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে নিখোঁজের নাটক সাজান বাবা ‎সাংবাদিক বায়েজীদের পিতৃবিয়োগে সুনামকন্ঠ পরিবারের শোক দোয়ারাবাজারের ডালিয়া কমিউনিটি ক্লিনিকে ৮ বছরেও পায়নি বিদ্যুৎ সংযোগ ‎সাংবাদিক বায়েজীদের বাবার ইন্তেকাল সদরে সাফল্যের জোয়ার, অন্যান্য উপজেলায় ভাটা, পাসের হার ৫৩.৮৮ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪৪৩ জন সুনামগঞ্জে ৬ মাসে প্রাণ গেছে ৫৩ জনের ফেল করেছে ৬ লাখ ৯০ হাজার শিক্ষার্থী “সবচেয়ে মিষ্টি গান সেগুলোই, যা সবচেয়ে দুঃখের কথা বলে” মিয়ারচর খেয়াঘাটে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে মানববন্ধন দিরাইয়ে এসএসসিতে সেরা বালিকা বিদ্যালয়, পিছিয়ে রয়েছে রফিনগর হাওরাঞ্চলে গরু চুরির হিড়িক, এক মাসে অর্ধশতাধিক গরু চুরি

শিয়ালের আক্রমণে আহত ১৫

  • আপলোড সময় : ০২-০৮-২০২৬ ০১:১৭:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০৮-২০২৬ ০১:১৭:৪০ পূর্বাহ্ন
শিয়ালের আক্রমণে আহত ১৫
স্টাফ রিপোর্টার :: ধর্মপাশা উপজেলার কয়েকটি স্থানে শিয়ালের কামড়ে শিশু ও নারীসহ ১৫ জন আহত হয়েছেন। গত শুক্রবার রাত ৮টা থেকে গভীর রাত পর্যন্ত ধর্মপাশা সদর ইউনিয়নের ফাতেমানগড় এলাকায় এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজন নারী ও দুইজন শিশু রয়েছেন। আহতরা হলেন হলিদাকান্দা গ্রামের রূপা আক্তার (১৫), নোয়াবন্দ গ্রামের তামান্না আক্তার (৮), মনি আক্তার (২৫), ধর্মপাশা গ্রামের মির্জা আলম (৩৪), সুমন সরকার (১২) ইজাজুল হক (২৭), আবুল বাশার (৪০), চাঁদ রহমান (২২), বিজয় দাস (১৭), পূর্বপাড়ার দেলোয়ার হোসেন (২২), ফাতেমানগড় গ্রামের বিলকিস আক্তার (২৬), নুরুল আমীন (৬৫), জয়শ্রী ইউনিয়নের বানারসিপুর গ্রামের শিপন মিয়া (১৩), জয়শ্রী গ্রামের টিটন দাস (৩৫) ও আহম্মদপুর গ্রামের আনোয়ার হোসেন (৩৫)। শিয়ালের আক্রমণে আহতদের শনিবার সকাল ৯টা থেকে ১২টার মধ্যে জলাতঙ্ক প্রতিরোধক রেবিস আর.আই.জি এবং রেবিস টিকা দেওয়া হয়েছে। ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স পলাশ গোষ্ণামী বলেন, আহত ব্যক্তিদের মধ্যে টিটন নামে একজন হাসপাতালে ভর্তি হয়েছেন। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় চলে গেছেন। ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুবির সরকার বলেন, শিয়ালের কামড়ে আহত ব্যক্তিদেরকে রেবিস টিকা দেওয়া হয়েছে। শিয়ালের কামড়ে বেশ কয়েকজন ব্যক্তির শরীর জখম হয়েছে। সবাইকেই চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিদ্যুৎ ভোগান্তি কাটবে কবে?

বিদ্যুৎ ভোগান্তি কাটবে কবে?