সুনামগঞ্জ , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ , ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪ জামালগঞ্জে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ অধ্যাপক ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস সরলতার ভুবনে সজ্জন মানুষ সার পাচারে জড়িত ডিলাররা ধরা-ছোঁয়ার বাইরে নিষিদ্ধ জালে বিপন্ন দেশি মাছ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা নৃত্যম নৃত্যালয়ের নৃত্য কর্মশালা সম্পন্ন বাউল সম্রাটকে স্মরণ করলো সুনামকণ্ঠ সাহিত্য পরিষদ দিরাই প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, অসহায়দের মধ্যে খাবার বিতরণ ভ্যাপসা গরমে চরম দুর্ভোগ, ব্যাহত ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন কার্যক্রম বিপুল পরিমাণ ভারতীয় মদ-বিড়িসহ আটক ১ নতুন যোগ্য নৃত্যশিল্পীদের মাঝে নাচের প্রদীপ প্রজ্জ্বলন করতে চাই দিরাইয়ে মাদকের বিরুদ্ধে সমাবেশ

চাচাতো ভাইকে হত্যার দায়ে স্বামী-স্ত্রীসহ ৩ জনের যাবজ্জীবন কারাদন্ড

  • আপলোড সময় : ৩১-০৭-২০২৬ ০৯:৪৬:৩৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৭-২০২৬ ০৯:৪৬:৩৫ পূর্বাহ্ন
চাচাতো ভাইকে হত্যার দায়ে স্বামী-স্ত্রীসহ ৩ জনের যাবজ্জীবন কারাদন্ড
স্টাফ রিপোর্টার :: ছাতক পৌরসভার নোয়ারাই এলাকায় চাচাতো ভাইকে হত্যার দায়ে স্বামী-স্ত্রীসহ তিন জনকে যাবজ্জীবন কারাদন্ড- এবং এক লক্ষ টাকার অর্থদ-, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদ- দিয়েছেন আদালত। দ-প্রাপ্তরা হলেন ছাতক পৌরসভার নোয়ারাই এলাকার মৃত নূর মিয়ার ছেলে মো. দবির হোসেন (৫৫) ও তার স্ত্রী লাভলী বেগম (৫০) এবং ভাতিজা মৃত আব্দুস সালামের ছেলে মো. সিহাব মিয়া। বৃহস্পতিবার বিকেলে এই রায় দেন সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ মোহাম্মদ হাবিবুল্লাহ। শুনানী চলাকালে আছমা আক্তার লাভলী পলাতক ছিলেন। মামলার এজাহার সূত্রে জানাযায়, ছাতক পৌরসভার ৩নং ওয়ার্ডের নোয়ারাই এলাকার বাসিন্দা মোস্তাফা জুবায়ের দ-প্রাপ্ত আসামি দবির হোসেন সম্পর্কে আপন চাচাতো ভাই। জায়গা স¤পত্তি নিয়ে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। দবির মিয়ার দখলে থাকা জমি নিয়ে আদালতে একাধিক মামলা পরিচালনা করে আসছিলেন মোস্তাফা জুবায়ের-এর ছোট ভাই মোস্তফা আনোয়ার এনাম। যার ফলে মোস্তাফা আনোয়ার প্রতি আক্রোশ সৃষ্টি হয় দবির পরিবারের। ২০২১ সালের ১৩ মে নোয়ারাই বাজার থেকে বাড়ি ফেরার পথে গৃহস্থালি কাজে ব্যবহৃত ময়লা পানি ইচ্ছাকৃতভাব মোস্তফা আনোয়ারের গায়ে ফেলে দেন দবির হোসেনের স্ত্রী লাভলী আক্তার। এর জের ধরে লাভলী আক্তারের সাথে কথা কাটাকাটি হলে দবির হোসেন ও তার আত্মীয়ের দ্বারা হামলার শিকার হন মোস্তফা আনোয়ার। হামলায় গুরুতর আহত হলে মোস্তফাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে নিয়ে যায় তার পরিবার। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন মোস্তাফা আনোয়ার। এই ঘটনায় বাদী হয়ে দবির হোসেন ও তার স্ত্রী লাভলীসহ ৫ জনের বিরুদ্ধে ছাতক থানায় মামলা দায়ের করেন নিহতের ভাই মোস্তফা জুবায়ের। দীর্ঘ শুনানি ও সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামি দবির হোসেন ও তার স্ত্রী আসমা আক্তার লাভলী ও ভাতিজা সিহাব মিয়াকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন দ-াদেশ দেন আদালত। এছাড়া ঘটনায় স¤পৃক্ততা না পাওয়ায় কবির মিয়া ও আব্দুর রাজ্জাককে খালাস দেয়া হয়। অপরদিকে, আদালত মামলার আলামত বিধি মোতাবেক নিষ্পত্তি এবং রায়ের অনুলিপি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী